হোম > সারা দেশ > মানিকগঞ্জ

আন্দোলনকারীদের ওপর হামলার মামলায় দৌলতপুর যুবলীগ সভাপতি গ্রেপ্তার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

মানিকগঞ্জের দৌলতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল রোববার রাত ২টার দিকে উপজেলার বাঘুটিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আইয়ুব আলী ভাদুরী (৪৫) দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের রুরিয়া এলাকার আওলাদ হোসেন ভাদুরীর ছেলে। তিনি বাঘুটিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই উপজেলায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালান আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তাঁদের ওই হামলায় বেশ কয়েকজন ছাত্র-জনতা আহত হন। পরে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২৬ আগস্ট আওয়ামী লীগ ও তাঁদের সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মীর নাম উল্লেখ করে মহিদুর রহমান নামে এক ব্যক্তি দৌলতপুর থানায় একটি মামলা করেন।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল ওয়ারেস জানান, গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে আজ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন।

জনবসতিপূর্ণ এলাকায় ব্যাটারি-সিসা কারখানা, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য

মানিকগঞ্জে কৃষিজমির মাটি কাটায় ৩ জনকে আড়াই লাখ টাকা জরিমানা

চর জাগায় সেচ সংকট, অনিশ্চিত বোরো আবাদ

মা হারালেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা

ডিবি পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ আটক মাদক কারবারি ছিনতাই

মানিকগঞ্জের ঘিওর: চড়া মূল্যেও বঞ্চিত চাষি

শিবালয়ে যাত্রীবাহী বাসে চাঁদাবাজি, যুবদল নেতা গ্রেপ্তার

মানিকগঞ্জে বিএনপির পুরোনো ঘাঁটি পুনর্দখল: তিন আসনেই দাপুটে জয়

জাল ভোট দেওয়ার চেষ্টাকালে যুবক আটক

মানিকগঞ্জ-১ আসন: বিএনপির গলার কাঁটা বিদ্রোহী