হোম > সারা দেশ > মানিকগঞ্জ

পাটুরিয়ায় ভোক্তা অধিকারে অভিযান, পরিবহনে ভাড়ার তালিকা না থাকায় জরিমানা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তার নেতৃত্বে অভিযান। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে পরিবহন ও হোটেল থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

আজ মঙ্গলবার (৩ জুন) বিকেলে মানিকগঞ্জ ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা এ অভিযান পরিচালনা করেন। এ সময় র‌্যাব ও পুলিশের দুটি টিম সহযোগিতা করে।

জানা যায়, সেলফি ও নীলাচল পরিবহনে ভাড়ার তালিকা না থাকায় পাঁচ হাজার টাকা করে জরিমানা আদায় করেন। এ ছাড়া দুটি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রির অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম জানান, ঈদের আগে যাত্রীর অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে অভিযান চালায়। ঈদের আগপর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা আজকের পত্রিকাকে বলেন, ‘সেলফি ও নীলাচল পরিবহনে ঈদ সামনে রেখে দ্বিগুণ ভাড়া নিচ্ছে, আমাদের কাছে এ রকম লিখিত একটি অভিযোগ আসে। আমরা ঘটনাস্থলে গিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাই এবং পরিবহনে যাত্রীর ভাড়ার তালিকা না থাকায় জরিমানা করা হয়। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও খাবারের মূল্যতালিকা না থাকায় দুটি হোটেলকে জরিমানা করা হয়েছে।’

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু

পাটুরিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া তেলবাহী লরি ১৬ ঘণ্টা পর উদ্ধার

পদ্মায় ডুবে গেছে ২৪ হাজার লিটার তেলবোঝাই লরি

ঈদে নৌযান ও যানবাহনের ভাড়া বৃদ্ধির কোনো সুযোগ নেই: নৌপরিবহন প্রতিমন্ত্রী

সিংগাইরে কৃষিজমির মাটি কাটায় ২ জনকে কারাদণ্ড

আরিচা ঘাটে চাকায় হাওয়া দেওয়ার সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ৩

জনবসতিপূর্ণ এলাকায় ব্যাটারি-সিসা কারখানা, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য

মানিকগঞ্জে কৃষিজমির মাটি কাটায় ৩ জনকে আড়াই লাখ টাকা জরিমানা

চর জাগায় সেচ সংকট, অনিশ্চিত বোরো আবাদ

মা হারালেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা