হোম > সারা দেশ > মানিকগঞ্জ

শিবালয়ে আমগাছ থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয়ে আমগাছ থেকে আমেনা আক্তার (২৬) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার উলাইল নীলগ্রামে এই ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 

লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. হানিফ শেখ। তিনি বলেন, ‘আম গাছ থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

নিহত আমেনা শিবালয় উপজেলার গোয়ালখালী গ্রামের আক্কাস আলীর মেয়ে। প্রায় দুই বছর আগে নীল গ্রামের মজিবুরের সঙ্গে পারিবারিকভাবে আমেনার বিয়ে হয়। 

আক্কাস আলী বলেন, ‘আজ সকালে লোকমুখে সংবাদ পাই আমার মেয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। মেয়ের শ্বশুর বাড়ি ছুটে আসি। সেখানে দেখি আমার মেয়ে ঘরের পেছনে আম গাছের ডালে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসে ঝুলছে। গতকাল শুক্রবার রাত ১টার দিকে এই ঘটনা ঘটলে মেয়ের জামাই, শ্বশুর-শাশুড়ি কেউ বিষয়টি আমাদের জানায়নি।’ 

শ্বশুর বাড়ির লোকজন আমেনাকে মাঝেমধ্যে মারধর করত বলে জানান আক্কাস আলী। তিনি বলেন, ‘গতকাল বিকেলেও এরা (শ্বশুরবাড়ির লোকজন) আমার মেয়ের সঙ্গে ঝগড়া করেছে বলে মেয়ে আমাদের জানিয়েছিল। রাতে বিষ খাইয়ে হত্যার পর এরা আমার মেয়ের লাশ গাছে ঝুলিয়ে রেখেছে। লাশ নামানোর পর মুখ থেকে বিষের গন্ধ ছড়িয়ে পড়ে।’ 

প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা না গেলেও লাশের মুখ থেকে বিষের গন্ধ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওসি হানিফ শেখ। তিনি বলেন, ‘এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রুজু হয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’

তদন্তে ঘুষের সত্যতা মিলেছে, তবু বহাল নায়েব

ডেঙ্গু আক্রান্ত বন্ধুর জন্য ছয় কিশোরের ভালোবাসা

শিবালয়ে জেলেদের চাল বিতরণে অনিয়ম, প্রশ্ন করায় দুই সাংবাদিককে হেনস্তা

আগাম শীতকালীন সবজি চাষে লাভবান কৃষক, লক্ষ্যমাত্রা ছাড়াল সাটুরিয়ায়

ঘিওরে মাদকের বিরুদ্ধে লাল ক্যাপে ‘রেড অ্যালার্ট’ ৬০০ মানুষের

দৌলতপুরে অন্য উপজেলায় সরকারি সার বিক্রির অভিযোগে সাব-ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও, তদন্তে কমিটি

পূজার ছুটিতে পাটুরিয়ায় কঠোর নিরাপত্তা ও সচল থাকবে ফেরিঘাট: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঘিওরে সড়কের পাশে নতুন চারা রোপণ

অশ্লীল ভিডিও দেখিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ