হোম > সারা দেশ > মাগুরা

মেয়েকে খেতে দিয়ে যান পাশের বাড়ি, ফিরে জঙ্গলে পেলেন মরদেহ

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

তিন বছর বয়সী মেয়েকে খেতে দিয়ে পাশের বাড়িতে বড় মেয়েকে ডাকতে যান মা। ফিরে এসে আর ঘরে পাননি ছোট মেয়েটিকে। অনেক খোঁজাখুঁজির পর ওই মেয়ে শিশুর মরদেহ উদ্ধার হয় বাড়ির পাশের জঙ্গল থেকে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই শিশুর দুই চাচাকে আটক করেছে পুলিশ। 

আজ সোমবার সন্ধ্যায় মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের বেথুলিয়া দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

নিহত ওই শিশুর নাম হিরা খাতুন। সে উপজেলার হিরু মোল্লার ছোট মেয়ে। এ ঘটনার পর হিরু মোল্লার দুই ভাই আলীম মোল্লা (৪৫) ও ফারুক মোল্লাকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বাকি দুই ভাই ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। 

নিহত শিশু হিরার মা বন্যা খাতুন অভিযোগ করে বলেন, ‘সন্ধ্যায় হিরাকে ভাত খাওয়াচ্ছিলাম। এরই মধ্যে পাশে চাচাশ্বশুরের বাড়িতে বড় মেয়েকে ডাকতে যাই। ফিরে এসে দেখি হিরা নেই। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির সামনে ঝোপঝাড়ে ময়লার মধ্যে হিরার লাশ দেখতে পাই। হিরাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওর মাথায় ধারালো অস্ত্রের অঘাতের চিহ্ন রয়েছে।’ 

হিরার বাবা হিরু মোল্লা বলেন, ‘আমরা মোট পাঁচ ভাই। আমার ভাইদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছে। পূর্ববিরোধের জেরে হিরাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।’ 

এ বিষয়ে মহম্মদপুর থানার ওসি (তদন্ত) বোরহান উদ্দীন জানান, ‘শিশুর মাথায় কোপের আঘাত রয়েছে। অভিযুক্তদের মধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বাকিরা পলাতক রয়েছেন।’ 

সাড়ে ৭ কিলোমিটার দীর্ঘ জার্মান পতাকায় ভালোবাসা প্রকাশ আমজাদ হোসেনের

মাগুরার মাটিতে ফলেছে বিদেশি ফল ‘আলুবোখারা’

স্ত্রীকে নির্যাতনের অভিযোগ অস্বীকার জাতীয় দলের ফুটবলার রহমত মিয়ার, সংবাদ সম্মেলন

বিশ্বকাপের রঙে রঙিন গ্রাম, মাগুরায় তৈরি ৬৫০ হাত দীর্ঘ ব্রাজিলের পতাকা

মাগুরায় গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভিজিএফের ১০ কেজি চালের বদলে ৩০০ টাকা, উপকারভোগীদের ক্ষোভ ও কান্না

মাগুরায় ডোবায় ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

মাগুরায় কৃষককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্স: ধারণক্ষমতার ৫ গুণ রোগী নিয়ে হিমশিম সবার

গোপনে বিক্রির সময় টিসিবির ৪৩৪ কেজি চাল জব্দ