হোম > সারা দেশ > মাগুরা

মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। ছবি: সংগৃহীত

মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মিজানুর রহমান নামে অপর এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে মাগুরা সদর উপজেলার কুচুন্দী ইউনিয়নের বেলনগর হাঁস খামারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ শেখ বেলনগর গ্রামের বাকী শেখের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। আহত মিজানুর রহমান কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের বাসিন্দা। তিনি পপুলার ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত।

রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, সকালে আব্দুল্লাহ মোটরসাইকেলে করে মধুখালী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বেলনগর হাঁস খামারের সামনে পৌঁছালে উল্টো দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর সংঘর্ষ হয়। এতে আব্দুল্লাহ ও মিজানুর আহত হন। স্থানীয়রা তাঁদের মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। আহত মিজানুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মাগুরায় পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

মাগুরায় যুবদল নেতা হত্যার বিচার দাবিতে মাগুরা-ঢাকা মহাসড়ক অবরোধ

যুবদল নেতার মৃত্যুর কারণ শনাক্ত করতে না পারায় চিকিৎসককে অব্যাহতি

মাগুরায় বিজয়া দশমীর রাতে মদ্যপানে ২ যুবকের মৃত্যু

মাগুরায় যুবদল নেতা হত্যা: নারীসহ আটক ২

‘এই নৃশংস কাজ যে করেছে, তাঁকে খুঁজে শাস্তি দেন’

মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

মাগুরায় ৪ হাজার পিস ইয়াবা ও ৬ লাখ টাকাসহ আটক ২ নারী, জব্দ প্রাইভেট কার-মোটরসাইকেল

মাগুরায় তিন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ লাখ টাকা জরিমানা

মাগুরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা