হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি

আহত ছাত্রদল নেতাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

মাদারীপুরে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাবির মোল্লাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। সোমবার (২৩ মার্চ) রাতে মাদারীপুর সদর উপজেলার তাঁতীবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি গ্রামের আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত পলাশ খানের নেতৃত্বে বেশ কয়েকজন মিলে রাতে একই গ্রামের কাবির মোল্লাকে কুপিয়ে জখম করে বলে অভিযোগ। আহত কাবির মোল্লা কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে একা পেয়ে তাঁতীবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় হামলা চালায় তারা। পরে তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করে।

আহত কাবির মোল্লা বলেন, ‘তাঁতীবাড়ি বাসস্ট্যান্ডে অটো থেকে নামার পরপরই পলাশ খানসহ কয়েকজন আমার ওপর হামলা চালায়। এ সময় আমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আমি এই ঘটনার বিচার চাই।’

মাদারীপুর জেলা যুবদলের সদস্যসচিব অহিদ খান বলেন, ‘পলাশ খানসহ তার সহযোগীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

এদিকে এই ঘটনার প্রতিবাদে বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সোমবার রাতেই শহরের শকুনি লেকের পাড় এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন।

অভিযুক্ত পলাশ খানের মোবাইল ফোন বন্ধ থাকায় একাধিকবার চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পদ্মায় ইলিশ ধরায় ১০ জেলের কারাদণ্ড, দেড় লাখ মিটার জাল পুড়িয়ে ধ্বংস

মাদারীপুরে জব্দ করা ১০ হাজার কেজি পলিথিন নিলামে বিক্রি

মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

শকুনি লেক রক্ষায় মানববন্ধন, অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি

দালালের মাধ্যমে ইতালিযাত্রা, লিবিয়ায় নিখোঁজ শিবচরের লিমন

বালতির পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরে ইটভাঙা মেশিনের নিচে চাপা পড়ে প্রাণ গেল শিশুর

কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টা: অভিযুক্তের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

বাসের টিকিট কাটা নিয়ে ২ জেলার সংঘর্ষ, আহত অন্তত ১০