হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে তাওহীদ হত্যা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাওহীদ সন্ন্যামাত (২১) হত্যা মামলায় মাদারীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এইচ এম মনিরুজ্জামান আকতার হাওলাদারকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। গতকাল রোববার রাতে শহরের শকুনী লেকেরপাড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৮ ও মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই মাদারীপুর সদর উপজেলার খাদগী এলাকায় কোটা সংস্কার আন্দোলনের মিছিলে অংশ নেন তাওহীদ সন্ন্যামাত। এ সময় তাঁকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।

নিহত তাওহীদ সন্ন্যামাত মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের সুচিয়ারভাঙ্গা গ্রামের সালাউদ্দিন সন্ন্যামাতের ছেলে।

এই ঘটনায় ২৫ আগস্ট মাদারীপুর জেলা ছাত্রদলের সদস্যসচিব কামরুল হাসান বাদী হয়ে ৯২ জন আসামির নামে মাদারীপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এজাহারে এইচ এম মনিরুজ্জামান আকতার হাওলাদার ছাড়া আরও আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাবেক চিফ হুইপ নূর-ই আলম লিটন চৌধুরী, মাদারীপুর-২ আসনের সাবেক এমপি ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, মাদারীপুর-৩ ও ঢাকা-৮ আসনের সাবেক এমপি আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মাদারীপুর-৩ আসনের আরেক সাবেক এমপি আবদুস সোবহান মিয়া গোলাপ, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুনীর চৌধুরী এবং সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও শাজাহান খানের ছেলে আসিবুর রহমান আসিব খানকে।

মামলায় আরও আসামি করা হয়েছে শাজাহান খানের ছোট ভাই ও জেলা আইনজীবী সমিতির সভাপতি ওবায়দুর রহমান খান, মাদারীপুরের সাবেক পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হাফিজুর রহমান খান যাচ্চু, কালকিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি পৌরসভার সাবেক মেয়র এস এম হানিফ, মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক, সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদারসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতা–কর্মীদের।

পদ্মায় ইলিশ ধরায় ১০ জেলের কারাদণ্ড, দেড় লাখ মিটার জাল পুড়িয়ে ধ্বংস

মাদারীপুরে জব্দ করা ১০ হাজার কেজি পলিথিন নিলামে বিক্রি

মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

শকুনি লেক রক্ষায় মানববন্ধন, অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি

দালালের মাধ্যমে ইতালিযাত্রা, লিবিয়ায় নিখোঁজ শিবচরের লিমন

বালতির পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরে ইটভাঙা মেশিনের নিচে চাপা পড়ে প্রাণ গেল শিশুর

কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টা: অভিযুক্তের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

বাসের টিকিট কাটা নিয়ে ২ জেলার সংঘর্ষ, আহত অন্তত ১০