হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে ‘পদ্মা পাড়ের জীবনযুদ্ধ’ শীর্ষক বন্যা ও দুর্যোগ মোকাবিলা মাঠ মহড়া

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

আজ সকালে শিবচরের পদ্মা নদীসংলগ্ন বাংলাবাজার এলাকার একটি মাঠে মহড়ার আয়োজন করা হয়। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরের শিবচরে পদ্মার তীরবর্তী মানুষের বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং প্রস্তুতি জোরদারের লক্ষ্যে ‘পদ্মা পাড়ের জীবনযুদ্ধ’ শীর্ষক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের পদ্মা নদীসংলগ্ন বাংলাবাজার এলাকার একটি মাঠে এ মহড়ার আয়োজন করা হয়। এতে আকস্মিক বন্যা, নদীভাঙন ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সামাজিক সুরক্ষা, আগাম প্রস্তুতি এবং জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল উপস্থাপন করা হয়।

ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং এসডিএসের বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মসূচিতে কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাঈদ ব্যাপারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন। এ ছাড়া ফায়ার সার্ভিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং এসডিএসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পদ্মা নদীতীরবর্তী এলাকার মানুষ প্রতিবছর বন্যা, নদীভাঙন ও জলবায়ুজনিত বিভিন্ন দুর্যোগের মুখোমুখি হন। এসব দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণকে প্রশিক্ষিত ও সচেতন করে তোলার বিকল্প নেই। দুর্যোগের আগাম সতর্কবার্তা অনুসরণ এবং স্থানীয় পর্যায়ে প্রস্তুতি জোরদার করা গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

মাঠ মহড়ায় বিভিন্ন দুর্যোগ পরিস্থিতির প্রতীকী উপস্থাপনার মাধ্যমে উদ্ধার কার্যক্রম, নিরাপদ আশ্রয়ে স্থানান্তর, জরুরি সেবার সমন্বয় এবং ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর ভূমিকা প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

ককটেল ফাটিয়ে মাদক কারবারিকে ছিনিয়ে নিয়ে গেল সহযোগীরা

শিবচরে কাভার্ড ভ্যানের ধাক্কায় চাচি-ভাতিজির মৃত্যু, আহত ৫

পদ্মা সেতু রেলপথ: বারবার চুরি হচ্ছে যন্ত্রাংশ, ঝুঁকিতে ট্রেন চলাচল

মাদারীপুরে কোটি টাকার নকল সিগারেট জব্দ, আটক ৩

শিবচরে ঘন ঘন লোডশেডিংয়ে বাড়ছে দুর্ভোগ

শিবচরে উঠানে পুঁতে রাখা ১১৬৫টি ইয়াবাসহ কারবারি আটক

মাদারীপুরের ঐতিহ্যবাহী জীবন মিষ্টান্ন ভান্ডার: শতবর্ষের কাছাকাছি এসেও ধরে রেখেছে মান

মৃগী রোগে আক্রান্ত গৃহবধূ মারা গেলেন পানিতে ডুবে

মহাসড়ক ঘেঁষে ভাগাড়, ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ