হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে বাস–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

মাদারীপুর প্রতিনিধি

যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুটি যানবাহনই দুমড়েমুচড়ে যায়। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ, আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালীর কুয়াকাটা থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকার উত্তরায় যাচ্ছিল। বাসটি মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক মারা যান। এই ঘটনায় আহত হয় বাসের ১০ যাত্রী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

নিহত চালকের নাম-পরিচয় পাওয়া যায়নি। এ সময় প্রায় আধা ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ রাত ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মাদারীপুরে আধিপত্য নিয়ে একজনকে কুপিয়ে হত্যা

মাদারীপুরে গৃহবধূর মৃত্যু ঘিরে শ্বশুরবাড়িতে ভাঙচুর-লুটপাট, আগুন

এলজিইডির সড়কের গাইডওয়াল নির্মাণ: শিবচরে কলাগাছের ওপর ইটের গাঁথুনি!

সড়কে মিলল ৩২ কেজির ওজনের কচ্ছপ, নদীতে অবমুক্ত

সুদের টাকা না পেয়ে হত্যার অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন

মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

শিবচরে খামারে আগুন, পুড়ে মারা গেছে ৭ গরু

শিবচরে এক্সপ্রেসওয়েতে পরিবহনে বাড়তি ভাড়া বন্ধে এমপি হানজালার অভিযান

মাদারীপুরে এমপিকে সঙ্গে নিয়ে বাজারে ভোক্তা অধিকারের অভিযান

মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে ৪ ঘণ্টা সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ