হোম > সারা দেশ > লালমনিরহাট

লালমনিরহাটে শিশুকে ধর্ষণচেষ্টা, ‘চোর’কে পিটিয়ে পুলিশে সোপর্দ

লালমনিরহাট প্রতিনিধি 

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক মেহের আলী। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটে তৃতীয় শ্রেণিতে পড়া এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আজ রোববার সকালে সদর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম মেহের আলী (৫৫)। তিনি গোকুন্ডা ইউনিয়নের কাশিরঝাড় গ্রামের বাসিন্দা। তিনি পেশাদার চোর এবং তাঁর বিরুদ্ধে একাধিক নারী নিপীড়নের অভিযোগ রয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আজ সকালে ওই মেয়ে শিশুটি আলু তোলার জন্য খেতে যাচ্ছিল। এ সময় মেহের তাকে আটক করে তামাকখেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। তখন শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। সেই সঙ্গে মেহেরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী জানান, অভিযুক্ত মেহেরকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুকে ধর্ষণচেষ্টার সত্যতা পাওয়া গেছে। খুব দ্রুত তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হবে।

‘গাঁজাখোর’ বলার অভিযোগে কিশোরকে হত্যা, লাশ নিয়ে মহাসড়ক অবরোধ

লালমনিরহাটে তুচ্ছ ঘটনার জেরে তরুণকে হত্যার অভিযোগ

ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

এবার মানসিক ভারসাম্যহীন যুবককে পুশ ইনের চেষ্টা বিএসএফের

পুশ ইনের চেষ্টা ব্যর্থ: লালমনিরহাটের চার সীমান্তের শূন্যরেখা থেকে ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমনিরহাটের ৪ সীমান্তেও পুশ ইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশ ইনের চেষ্টা, আটকে দিল বিজিবি

মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর পরিকল্পনা সরকারের: স্থলবন্দর চেয়ারম্যান

রাশিয়ায় ৪ যুবক বিক্রি: গভীর ষড়যন্ত্র দাবি করে পাটগ্রাম উপজেলা জামায়াতের সংবাদ সম্মেলন

লালমনিরহাট: সাব-রেজিস্ট্রারের ৫ পদই শূন্য, ভোগান্তি চরমে