হোম > সারা দেশ > লালমনিরহাট

মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, পুলিশ কনস্টেবলের শ্যালিকা নিহত

লালমনিরহাট প্রতিনিধি 

দুর্ঘটনার শিকার মোটরসাইকেল। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারীতে ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবলের মোটরসাইকেল থেকে পড়ে তানিয়া (২০) নামের এক তরুণী মারা গেছেন। তিনি পুলিশ কনস্টেবল আব্দুল মমিনের শ্যালিকা।

আজ রোববার বিকেলে লালমনিরহাট চাপারহাট বাইপাস সড়কের আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের জামতলা মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানিয়া কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের অচিনতলা গ্রামের চাঁন মিয়ার মেয়ে। আর আহত পুলিশ কনস্টেবল আব্দুল মমিন আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের নয়ারহাট এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, ঈদের ছুটিতে বাড়ি এসে শ্বশুরবাড়ি বেড়াতে যান পুলিশ কনস্টেবল মমিন। সেখান থেকে আজ বিকেলে শ্যালিকা তানিয়াকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি। তাঁরা জামতলা মাদ্রাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক লালমনিরহাট থেকে আসা একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দিলে তানিয়া ও আব্দুল মমিন ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই শ্যালিকা তানিয়া মারা যান। পরে স্থানীয় বাসিন্দারা আহত পুলিশ কনস্টেবল আব্দুল মমিনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। তবে ঘাতক ট্রাক পালিয়ে যায়।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পাটগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, মুখোমুখি বিজিবি-বিএসএফ

আদিতমারীতে বাইসাইকেল পেল ৪৬ শিক্ষার্থী

কৃষকেরা বিদেশে টাকা পাচার করে না: এমপি বাবুল

বিপৎসীমার নিচে তিস্তা, বন্যার উন্নতি লালমনিরহাটে

পাটগ্রাম সীমান্তে পুশ ইনের জন্য আনা ৩ নারীকে ফেরত নিল বিএসএফ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ ইন: ৩ নারী শূন্যরেখায়, দেশের ভেতরে ঢুকেছে ৫ জন

মাদক ও জুয়া মামলার আসামিদের পক্ষে না দাঁড়ানোর ঘোষণা লালমনিরহাট আইনজীবী সমিতির

লালমনিরহাটে ধর্ষণের ঘটনা আড়াল করতে কিশোরীকে অপহরণের চেষ্টার অভিযোগ

আবারও মানসিক ভারসাম্যহীন যুবককে পুশ ইনের চেষ্টা বিএসএফের

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যেই হোক বাস্তবায়ন করব: মির্জা ফখরুল