হোম > সারা দেশ > লালমনিরহাট

ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার লালমনিরহাটের সাবেক এমপি সফুরা বেগম রুমী

লালমনিরহাট প্রতিনিধি 

গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী। ছবি: সংগৃহীত

লালমনিরহাট জেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান। এর আগে বুধবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সফুরা বেগম রুমী লালমনিরহাট শহরের তালুক খুটামারা এলাকার আব্দুল্লাহর স্ত্রী। তিনি সংরক্ষিত নারী আসন-২ (লালমনিরহাট-কুড়িগ্রাম) থেকে সাবেক সংসদ সদস্য ছিলেন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।

বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার জানান, নাশকতা, হত্যাসহ পাঁচটি মামলার আসামি সফুরা বেগম রুমী ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বুধবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে স্থানীয় থানা-পুলিশের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, তাঁকে লালমনিরহাটে আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

আদিতমারীতে ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক

পাটগ্রামে এনসিসি ব্যাংকের উদ্যোগে ছাত্রীদের নিয়ে স্টুডেন্ট ব্যাংকিং ও গাছ বিতরণ

পাটগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, মুখোমুখি বিজিবি-বিএসএফ

আদিতমারীতে বাইসাইকেল পেল ৪৬ শিক্ষার্থী

কৃষকেরা বিদেশে টাকা পাচার করে না: এমপি বাবুল

বিপৎসীমার নিচে তিস্তা, বন্যার উন্নতি লালমনিরহাটে

পাটগ্রাম সীমান্তে পুশ ইনের জন্য আনা ৩ নারীকে ফেরত নিল বিএসএফ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ ইন: ৩ নারী শূন্যরেখায়, দেশের ভেতরে ঢুকেছে ৫ জন

মাদক ও জুয়া মামলার আসামিদের পক্ষে না দাঁড়ানোর ঘোষণা লালমনিরহাট আইনজীবী সমিতির

লালমনিরহাটে ধর্ষণের ঘটনা আড়াল করতে কিশোরীকে অপহরণের চেষ্টার অভিযোগ