হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে মারামারি, আতঙ্কে নার্স-রোগীরা

লক্ষ্মীপুর প্রতিনিধি

হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে মারামারি চলছে। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে দুই পক্ষের মারামারিতে দুজন আহত হয়েছেন। ঘটনায় হাসপাতালের জিনিসপত্র ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় আতঙ্কিত হয়ে পড়েন চিকিৎসক, নার্স ও রোগীরা। পরে হাসপাতাল কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রোববার রাতে জুয়েল হোসেন নামে এক ব্যক্তি চিকিৎসা নিতে সদর হাসপাতালের জরুরি বিভাগে যান। এ সময় দালাল বাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি (উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র) শাহেদ আলমের নেতৃত্বে ৫-৬ জন জরুরি বিভাগে প্রবেশ করে জুয়েলকে মারধর শুরু করেন।

জুয়েল হোসেনের দাবি, পূর্ববিরোধের জেরে শাহেদ আলম ও তাঁর সমর্থকেরা তাঁর ওপর হামলা চালিয়ে তাঁকে আহত করেন। পরে জুয়েল হোসেন ও শাহেদ আলমের পক্ষের মধ্যে মারামারি শুরু হয়।

তবে শাহেদ আলম এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

মারামারির সময় হাসপাতালের জিনিসপত্র ভাঙচুর করা হয় বলে জানিয়েছে সূত্রগুলো। ঘটনার পর রোগী, নার্স ও চিকিৎসকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অরূপ পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হাসপাতালে মানুষ চিকিৎসা নিতে আসে। সেখানে যদি চিকিৎসক ও নার্সরা নিরাপত্তাহীনতার মধ্যে থাকেন, তাহলে কীভাবে চিকিৎসা দেওয়া হবে?’

অরূপ পাল আরও বলেন, কী কারণে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, ‘বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালের ভেতরে মারামারির ঘটনা কাম্য হতে পারে না। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।’

মধ্যরাতে সুপারিবাগানে মিলল যুবকের গলাকাটা মরদেহ

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা মানছেন না জেলেরা, ১৬ দিনে আটক ১২৭

সাবেক স্ত্রীর ছবি ফেসবুকে প্রকাশ নিয়ে বিরোধ, ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

ধর্মীয় বিতর্কিত বক্তব্যের জন্য ‘আল্লাহর কাছে’ ক্ষমা চাইলেন হুইপ নিজান

শিবির একটি গুপ্ত সংগঠন, হুংকার দিয়ে লাভ নেই: পানিসম্পদমন্ত্রী

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

ধর্মের অপব্যাখ্যা ও লংমার্চে অশান্তি সৃষ্টি করা যাবে না: এ্যানি

যুবলীগ নেতাকে মারধরের মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

রায়পুরে প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর ও লুট, কৃষক দল নেতা গ্রেপ্তার

কমলনগরে অপচিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন