হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

মোটরসাইকেল ফেরত চাইলে হামলা, ব্যবসায়ী নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি

হামলায় আহত সাইফুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরে ধার নেওয়া মোটরসাইকেল ফেরত চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হোসেন মিয়া (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে সাইফুল ইসলাম আহত হয়েছেন। আজ রোববার রাতে সদর উপজেলার কাজিরদীঘিরপাড় বাজারে এ ঘটনা ঘটে।

নিহত হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। আহত সাইফুল ইসলামকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হোসেন মিয়া কাজিরদীঘিরপাড় এলাকার সুলতান আহমেদ ভূঁইয়ার ছেলে।

পুলিশ ও নিহত হোসেনের স্বজনেরা জানায়, গত ১৮ অক্টোবর দুপুরে সাইফুল ইসলামের ব্যবহৃত একটি মোটরসাইকেল একই বাড়ির শাকিল হোসেন কিছুক্ষণের জন্য নিয়ে যান। পরে মোটরসাইকেলটি ফেরত দেওয়ার কথা বললেও ১৩ দিন ধরে নানা টালবাহানা করে সেটি ফেরত দেননি তিনি।

আজ সন্ধ্যার পর সাইফুল ইসলাম তাঁর বাবা হোসেন মিয়াসহ কয়েকজনকে নিয়ে মোটরসাইকেলটি ফেরত আনতে কাজিরদীঘিরপাড় বাজারে শাকিল হোসেনের কাছে যান। এ সময় মোটরসাইকেল ফেরত দেওয়া নিয়ে শাকিল টালবাহানা শুরু করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে শাকিল হোসেন, বিপ্লবসহ কয়েকজন তাঁদের ওপর হামলা চালান।

এতে হোসেন মিয়া ও তাঁর ছেলে সাইফুল ইসলাম আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হোসেন মিয়াকে মৃত ঘোষণা করেন।

নিহত হোসেন মিয়া কাজিরদীঘিরপাড় বাজারে দরজির কাজ করতেন। তাঁর ছেলে সাইফুল ইসলাম একই বাজারে ওষুধের ফার্মেসি পরিচালনা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

লক্ষ্মীপুরে সিএনজির ধাক্কায় কৃষক দল নেতা নিহত

লক্ষ্মীপুরে যুবদল কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় আটক ২

লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা

হাসপাতালে স্বেচ্ছাসেবক দলের নেতাকে মারধর, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে মারামারি, আতঙ্কে নার্স-রোগীরা

মধ্যরাতে সুপারিবাগানে মিলল যুবকের গলাকাটা মরদেহ

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা মানছেন না জেলেরা, ১৬ দিনে আটক ১২৭

সাবেক স্ত্রীর ছবি ফেসবুকে প্রকাশ নিয়ে বিরোধ, ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

ধর্মীয় বিতর্কিত বক্তব্যের জন্য ‘আল্লাহর কাছে’ ক্ষমা চাইলেন হুইপ নিজান

শিবির একটি গুপ্ত সংগঠন, হুংকার দিয়ে লাভ নেই: পানিসম্পদমন্ত্রী