হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

মধ্যরাতে সুপারিবাগানে মিলল যুবকের গলাকাটা মরদেহ

লক্ষ্মীপুর প্রতিনিধি

নিহত জাকির হোসেন জুয়েল। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর সদর উপজেলায় এক যুবককে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। গতকাল রোববার দিবাগত মধ্যরাতে উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামের ‘ডিপুটি বাড়ি’সংলগ্ন একটি সুপারির বাগান থেকে নিহত জাকির হোসেন জুয়েলের (৩৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। জুয়েল ওই এলাকার তোফায়েল আহমেদের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল রাত ১টার দিকে সুপারির বাগানে জুয়েলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ জানিয়েছে, নিহতের বিরুদ্ধে আগে থেকেই অস্ত্র ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। সম্প্রতি একটি মাদক মামলায় দীর্ঘদিন কারাবাসের পর তিনি জামিনে মুক্তি পান।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিক তদন্তে মনে হচ্ছে মাদক নিয়ে দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটেছে। জুয়েল কিছুদিন আগেই একটি মাদক মামলায় জামিন পেয়েছিলেন। ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা মানছেন না জেলেরা, ১৬ দিনে আটক ১২৭

সাবেক স্ত্রীর ছবি ফেসবুকে প্রকাশ নিয়ে বিরোধ, ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

ধর্মীয় বিতর্কিত বক্তব্যের জন্য ‘আল্লাহর কাছে’ ক্ষমা চাইলেন হুইপ নিজান

শিবির একটি গুপ্ত সংগঠন, হুংকার দিয়ে লাভ নেই: পানিসম্পদমন্ত্রী

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

ধর্মের অপব্যাখ্যা ও লংমার্চে অশান্তি সৃষ্টি করা যাবে না: এ্যানি

যুবলীগ নেতাকে মারধরের মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

রায়পুরে প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর ও লুট, কৃষক দল নেতা গ্রেপ্তার

কমলনগরে অপচিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী