হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

মাদক সেবনের টাকা না পেয়ে বাবাকে হত্যা মামলায় ছেলে গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি

হত্যা মামলায় গ্রেপ্তার মামুন হোসেন। ছবি: সংগৃহীত

‎‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মাদক সেবনের টাকা না পেয়ে হযরত আলী নামের ব্যক্তিকে কুপিয়ে হত্যা মামলায় তাঁর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মামুন হোসেন। গতকাল রোববার রাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের সামনে থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন।

আজ সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১-এর নোয়াখালী দপ্তরের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ড। তিনি জানান, হত্যার পর থেকে মামুন আত্মগোপনে চলে যান। গতকাল রাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রায়পুর থানা-পুলিশের কাছে তাঁকে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, হযরত আলী দেওয়ানের ছোট ছেলে মামুন মাদকাসক্ত এবং মাদক কারবারের সঙ্গে জড়িত। ঘটনার কয়েক দিন আগে মাদক মামলায় পুলিশ তাঁকে আটক করে জেলহাজতে পাঠায়। ঈদের আগে জামিনে মুক্তি পেয়ে পুনরায় মাদক কারবারে জড়িয়ে পড়েন। এসব ঘটনা নিয়ে প্রায়ই বাবা-ছেলের মধ্যেই কথা-কাটাকাটি হতো। ১১ জুন রাতে রায়পুর উপজেলার ২ নম্বর চরবংশী ইউনিয়নের উত্তর চরবংশী এলাকায় নিজ বাড়িতে বাবা হযরত আলী দেওয়ানকে কুপিয়ে হত্যা করেন মামুন।

লক্ষ্মীপুরে অস্ত্র-গুলিসহ তিন ডাকাত গ্রেপ্তার

অটোরিকশাচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

অটোরিকশা চুরি: আটক ৪ জনকে ঘিরে পুলিশ-এলাকাবাসীর সংঘর্ষ, আহত অন্তত ২৫

লক্ষ্মীপুর বার সমিতির নির্বাচনে বিএনপি ৬, আ.লীগ ৮

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

লক্ষ্মীপুরে ৫ টাকা নিয়ে বিরোধে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

চাঁদাবাজির অভিযোগে দলীয় ৩ নেতা-কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

লক্ষ্মীপুরের ৪ আসনেই বিএনপির জয়, বিপুল ব্যবধানে ‘হ্যাঁ’ বিজয়ী