হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

সৌদি আরবে বাংলাদেশি যুবকের মৃত্যু

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি 

আরিফ আহমেদ রনি। ছবি: সংগৃহীত

সৌদি আরবে আরিফ আহমেদ রনি (৩০) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিয়াদ শহরের কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত দুই মাস আগে রনি ব্রেন স্ট্রোক করে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের বৃহত্তর রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত মহিউদ্দিন আহমেদ সেলিমের ছোট ছেলে।

‎মৃত রনির বড় ভাই সাবেক তোরাবগঞ্জ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ রতন জানান, ২০২৩ সালের ৮ আগস্ট রনি সৌদি আরবে যান। প্রায় দুই বছর রিয়াদ শহরে একটি কোম্পানিতে চাকরি করছিলেন। গত দুই মাস আগে হঠাৎ রনি ব্রেন স্ট্রোক করে কিং ফাহাদ হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন। গতকাল সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় আবারও স্ট্রোক করলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে রনির মরদেহ দ্রুত দেশে পাঠানোর দাবি করেছে তাঁর পরিবার।

কমলনগরে বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জকে উপজেলা ঘোষণা করায় আনন্দ মিছিল

ভরা মৌসুমেও দেখা নেই ইলিশের, হতাশ জেলেরা

লক্ষ্মীপুরে কৃষিজমি থেকে যুবকের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে কিশোর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

নিষেধাজ্ঞার ২ মাস পর লক্ষ্মীপুরে মেঘনায় মাছ ধরা শুরু, ঘাটগুলোতে সরগরম

লক্ষ্মীপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত: সড়ক অবরোধ

খাল খনন কর্মসূচি অব্যাহত না থাকলে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে—পানিসম্পদমন্ত্রী

আরব আমিরাতে বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ, সাবেক পুলিশ সদস্য নিহত