হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

লক্ষ্মীপুর প্রতিনিধি

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে গেছে ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে গেছে ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে সদর উপজেলার কামারহাট এলাকায় গ্যাস সিলিন্ডার গোডাউন (আলিফ এন্টারপ্রাইজ) থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, কামারহাট এলাকায় গ্যাস সিলিন্ডার গোডাউন (আলিফ এন্টারপ্রাইজ) নামের প্রতিষ্ঠান থেকে রাতে হঠাৎ বিস্ফোরণ হয়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ছোট-বড় ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার বলেন, আলিফ এন্টারপ্রাইজ গ্যাস সিলিন্ডার গোডাউন থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে। তবে আলিফ এন্টারপ্রাইজ শুধু যে গ্যাস সিলিন্ডার বিক্রি করে তা নয়, জ্বালানি তেলও বিক্রি করে। গ্যাস সিলিন্ডার ও জ্বালানি তেলের কারণে আগুনের সূত্রপাত অনেক বেশি ছিল। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় ফায়ার সার্ভিসের একজন আহত হন। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।

কমলনগরে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ, সরেজমিনে মিলল না সত্যতা

উটের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, সৌদি আরবে ২ বাংলাদেশি নিহত

প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে এনসিপি নেতাকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

লক্ষ্মীপুরে মাটি কাটা নিয়ে দ্বন্দ্ব, কিলঘুষিতে বৃদ্ধের মৃত্যু

চামড়া বিক্রি হচ্ছে না, মাটিতে পুঁতে ফেলল মাদ্রাসা কর্তৃপক্ষ

লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী এবং মশাল মিছিলের ভিডিও ভাইরাল

ঘর থেকে হারিয়ে গেল শিশু, পরে খালে মিলল লাশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের প্রবাসী যুবক নিহত

বিদ্যুতের দাবিতে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ

লক্ষ্মীপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে পশুর হাট, বড় গরু নিয়ে বিপাকে ব্যাপারীরা