হোম > সারা দেশ > কুড়িগ্রাম

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 

চিরকুটে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হত্যার হুমকির চিরকুট পাওয়ার দাবি করেছেন শাহ আলম (৩৮) নামের বেসরকারি মাদ্রাসার এক পরিচালক। এ ঘটনায় তিনি অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।

শাহ আলম উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে। তিনি ব‍্যবসার পাশাপাশি একটি বেসরকারি মাদ্রাসা পরিচালনা করেন। তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গেও জড়িত।

জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় কে বা কারা শাহ আলমের বাসার বেলকনিতে একটি হত্যার হুমকি দেওয়া চিরকুট রেখে যায়। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে শাহ আলম ও তাঁর পরিবার।

শাহ আলম বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় আমার স্ত্রী বাসার বেলকনিতে একটি চিরকুট দেখতে পায়। সেই চিরকুটে ইংরেজিতে লাল রং দিয়ে “আই কিল ইউ” লেখা ছিল। আমি তখন বন্ধুদের সঙ্গে কুড়িগ্রামে ইজতেমায় যাচ্ছিলাম। নাগেশ্বরীতে পৌঁছলে আমার স্ত্রী চিরকুটটির বিষয়ে জানায়। তখন ইজতেমায় না গিয়ে বাসায় ফিরে আসি। পরে রাতেই থানায় একটি জিডি করি। এ ঘটনায় আমরা আতঙ্কে আছি।’

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। চিরকুটের বিষয়ে তদন্ত চলছে।

‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা

রৌমারীতে খাদ্য নিয়ন্ত্রকের সঙ্গে ডিলারের হাতাহাতি

রৌমারীতে খাদ্য নিয়ন্ত্রকের সঙ্গে ডিলারের হাতাহাতি

‘বিএনপিতে আসা আ.লীগ নেতা-কর্মীরা বুক ফুলিয়ে চলাফেরা করবেন, ওসির সঙ্গে মিউচুয়াল করে নিব’

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

শোওয়ার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

কুড়িগ্রাম সীমান্ত ঘেঁষে বিএসএফের পাকা রাস্তা নির্মাণচেষ্টা, বিজিবির আপত্তিতে স্থগিত

কুড়িগ্রাম-৩: দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, স্বাক্ষর জালে বিএনপি নেতারটি বাতিল

ফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

কুড়িগ্রামে জাপা প্রার্থীসহ ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা