হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

১৫ কেজি গাঁজাসহ শালা-দুলাভাইকে পুলিশে দিল জনতা

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি 

গাঁজাসহ আটক দুইজন। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ১৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা। আটক দুজন সম্পর্কে শালা-দুলাভাই বলে জানা গেছে।

আজ রোববার উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ জনতাগঞ্জ বাজার খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন, সিরাজগঞ্জের কামারখন্দ গ্রামের দুলাল মিয়ার ছেলে সাগর মিয়া (৩৮) এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজোড়া গ্রামের নাসির মিয়ার ছেলে মনির মিয়া (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সাগর ও মনির ১৫ কেজি গাঁজা নিয়ে হবিগঞ্জের আজমিরীগঞ্জ এলাকা থেকে খেয়া পার হয়ে আমিরগঞ্জ জনতাগঞ্জ বাজারে আসেন। তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাঁদের ব্যাগ তল্লাশি করেন।

এ সময় পলিথিনে মোড়ানো তিনটি প্যাকেটে রাখা গাঁজা উদ্ধার করা হয়। পরে ইটনা থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাঁজাসহ দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

হাওর থেকে সমুদ্র, গড়ে উঠবে মাছের অভয়ারণ্য: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

মেঘনা নদীতে সক্রিয় জ্বালানি তেল পাচারকারী চক্র, রাজস্ববঞ্চিত সরকার

আনন্দভ্রমণ শেষে ফেরা হলো না সাবেক ছাত্রদল নেতা সাইফুলের

কিশোরগঞ্জে মৎস্য খামার থেকে সাবেক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে পাইপ কেটে অবৈধ গ্যাস-সংযোগ: দুই জমির মালিক গ্রেপ্তার

কাফনের কাপড় পাঠিয়ে পৌর নির্বাহী কর্মকর্তাকে হুমকি: তদন্তে উঠে এল তিন কর্মচারীর নাম

তাড়াইলে মধ্যরাতে বাক ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে পিটিয়ে হত্যা

কুলিয়ারচরে ট্রাকের চাকা বিস্ফোরণ, হাইওয়ে পুলিশের পিকআপের ওপর উল্টে কনস্টেবল নিহত

গ্যাস চুরি করতে গিয়ে পাইপলাইনে লিকেজ, কটিয়াদীতে অবৈধ কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন

বরের আগেই বিয়ে বাড়িতে হাজির ইউএনও