হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ফেসবুকে ‘বিদায় বাংলাদেশ’ লিখে বাড়িতে আত্মগোপনে থাকা নেতা গ্রেপ্তার

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি 

রাজীব আহমেদ হেলু। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের অষ্টগ্রামে তিন মামলার পলাতক আসামি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজীব আহমেদ হেলুকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে সদর ইউনিয়নে মধুরবহাটি এলাকা থেকে অষ্টগ্রাম থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গ্রেপ্তার রাজীব নাশকতাসহ তিন মামলার পলাতক আসামি। আজ মঙ্গলবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও অষ্টগ্রাম বণিক সমিতির সভাপতি রাজীব আহমেদ হেলু ৫ আগস্ট-পরবর্তী সময়ে অষ্টগ্রাম থানায় নাশকতাসহ তিনটি মামলার আসামি। এসব মামলা হওয়ার পর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন।

রাজীব আহমেদ হেলুর ফেসবুক পোস্ট। ছবি: সংগৃহীত

গত ৩১ জানুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ছবি তুলে, ‘সময়ের কারণে সবাইকে বলতে পারি নাই, বিদায় বাংলাদেশ’ লিখে ফেসবুকে পোস্ট করে পুলিশকে বিভ্রান্ত করে বাড়িতেই আত্মগোপনে ছিলেন এই স্বেচ্ছাসেবক লীগ নেতা। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার অভিযান চালিয়ে উপজেলার মধুর হাটি এলাকা থেকে হেলুকে গ্রেপ্তার করে।

বাজিতপুরে বিএনপি নেতার মার্কেটের জমি দখলচেষ্টার অভিযোগ বহিষ্কৃত নেতার বিরুদ্ধে

অষ্টগ্রামের ডুবো সড়ক: সংস্কার অংশেই ভোগান্তি বেশি

কিশোরগঞ্জে নানা অনিয়মে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

জামায়াত নেতা মেজর আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে অলিম্পিয়াড ও চিত্রকূট প্রতিযোগিতা

মৃত্যুর মুখ থেকে জীবন ফিরিয়ে আনার গল্প: হাওরপারের জাইতুনের পুনর্জন্ম

সৌরবিদ্যুৎ উৎপাদনে দেশসেরা কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়

উপস্বাস্থ্যকেন্দ্রের জমিতে মার্কেট নির্মাণের উদ্যোগ, জেলা পরিষদের প্রশাসক ও সিইওর বিরুদ্ধে ক্ষোভ

ইয়াবাসহ আটক যুবককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা: বহিষ্কৃত ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

ফুটবল খেলা নিয়ে বিরোধের জের, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০