হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

আনন্দভ্রমণ শেষে ফেরা হলো না সাবেক ছাত্রদল নেতা সাইফুলের

কিশোরগঞ্জ প্রতিনিধি

নিহত সাইফুল ইসলাম। ছবি: সংগৃহীত

সিলেটে আনন্দভ্রমণ শেষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ফিরছিলেন সাইফুল ও তাঁর দুই বন্ধু। আজ শুক্রবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর এলাকায় পৌঁছালে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে সাইফুল প্রাণ হারান। তাঁর অন্য বন্ধুও গুরুতর আহত হন।

নিহত সাইফুল ইসলাম (৫৫) কুলিয়ারচর উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি। আহত অন্য দুজন হলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ও একই উপজেলার আব্দুল লতিফ।

জানা গেছে, গত বুধবার কুলিয়ারচর থেকে সিলেটে আনন্দভ্রমণে যান নিহত সাইফুল ও তাঁর চার বন্ধু। আজ সকালে দুই বন্ধু সিলেট ওসমানী বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। সাইফুল, ফারুক ও লতিফ ইউনিক পরিবহনের একটি বাসে কুলিয়ারচরে ফিরছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর এলাকায় পৌঁছালে তাঁদের বহনকারী বাসের সঙ্গে বেঙ্গল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাইফুলসহ নয়জন যাত্রী নিহত ও অন্তত ২০ জন আহত হন।

হাসপাতালে চিকিৎসাধীন কুলিয়ারচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম বলেন, ‘ভোর সাড়ে ৬টার দিকে বাসে ওঠার পর আমরা ঘুমিয়ে পড়েছিলাম। হুট করে বিকট শব্দে ঘুম ভাঙে, দেখি বাস রাস্তার নিচে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর জানতে পারি, সাইফুল আর নেই।’

পারিবারিক জীবনে নিহত সাইফুলের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কুলিয়ারচরে শোকের ছায়া নেমে আসে। সাইফুলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে আসেন স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতারা।

মেঘনা নদীতে সক্রিয় জ্বালানি তেল পাচারকারী চক্র, রাজস্ববঞ্চিত সরকার

কিশোরগঞ্জে মৎস্য খামার থেকে সাবেক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে পাইপ কেটে অবৈধ গ্যাস-সংযোগ: দুই জমির মালিক গ্রেপ্তার

কাফনের কাপড় পাঠিয়ে পৌর নির্বাহী কর্মকর্তাকে হুমকি: তদন্তে উঠে এল তিন কর্মচারীর নাম

তাড়াইলে মধ্যরাতে বাক ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে পিটিয়ে হত্যা

কুলিয়ারচরে ট্রাকের চাকা বিস্ফোরণ, হাইওয়ে পুলিশের পিকআপের ওপর উল্টে কনস্টেবল নিহত

গ্যাস চুরি করতে গিয়ে পাইপলাইনে লিকেজ, কটিয়াদীতে অবৈধ কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন

বরের আগেই বিয়ে বাড়িতে হাজির ইউএনও

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কিশোরগঞ্জে নদের তলদেশে তিতাসের পাইপলাইনে লিকেজ, আতঙ্ক