হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

সংসদ সদস্যের সঙ্গে শিক্ষকদের মতবিনিময়ে গুরুত্ব পেল বিদ্যালয়ের সমস্যা ও উন্নয়ন

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ সদর উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জ সদর উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা ও চারা বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সদর উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। মতবিনিময় সভায় শিক্ষকেরা নিজ নিজ বিদ্যালয়ের নানা সমস্যার কথা তুলে ধরেন। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) মাজহারুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাজহারুল ইসলাম বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সরকারের অন্যতম লক্ষ্য। শিক্ষকেরা সমাজের দর্পণ। তাঁদের হাত ধরেই আগামী দিনের দক্ষ নাগরিক গড়ে উঠবে। বিদ্যালয়ের যেসব সমস্যার কথা আজ শিক্ষকেরা তুলে ধরেছেন, স্থানীয় প্রশাসন ও মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সেগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’

​সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা জয়নুল আলম তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মঈনুর রহমান মনির ও উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আসাদুল হক।

সভা শেষে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।

গৃহবধূকে ধর্ষণ-ভিডিও ধারণের অভিযোগ, বিদেশে পালানোর সময় যুবক গ্রেপ্তার

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগ, ঘরে বসেই মিলবে হামের চিকিৎসা

শোলাকিয়ায় ঈদুল আজহার জামাত ৯টায়, চলবে দুটি বিশেষ ট্রেন

কটিয়াদীতে গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের নিকলী: সওজের জমি ‘দখল’ করে দোকান-গুদাম

সওজের জায়গা দখল করে সাবেক ছাত্রদল নেতাদের দোকান নির্মাণ

১৪ বছরেও হয়নি স্থায়ী ক্যাম্পাস: কিশোরগঞ্জে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রুশ বাহিনীর হয়ে যুদ্ধের সময় ড্রোন হামলায় প্রাণ গেল কিশোরগঞ্জের রিয়াদের

জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ৪২৬ শিশু

‘সব শেষ, চোখ দিয়ে পানিও আসছে না’