হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

হাওরের মানুষের মন বড়: শফিকুর রহমান

কিশোরগঞ্জ প্রতিনিধি

ইটনায় এক স্মরণসভা অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের ইটনায় নির্বাচনী জনসভায় যাওয়ার পথে মারা যাওয়া জামায়াত সমর্থক শাহ্ আলমের পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংগঠনের দায়িত্বে থাকা পর্যন্ত এবং ভবিষ্যতেও জামায়াত এই পরিবারের পাশে থাকবে। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ইটনা উপজেলার শিমুলবাক দক্ষিণহাটি এলাকায় শাহ্ আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘আমি যত দিন সংগঠনের দায়িত্বে আছি, তত দিন এই দায়িত্ব পালন করব। ভবিষ্যতে যাঁরা দায়িত্বে আসবেন, তাঁরাও তা পালন করবেন বলে আশা রাখি।’

হাওরবাসীর উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘হাওরের মানুষের মন বড়। আপনারা বড় মন দিয়ে শাহ্ আলমের পরিবারকে সবার স্নেহের আদরে ঢেকে রাখবেন। ইনশা আল্লাহ আমি আপনাদের পাশে আছি।’

স্মরণসভা শেষে জামায়াত আমিরের নিকলী উপজেলার ছাতিরচরে যাওয়ার কথা রয়েছে। সেখানে সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত কর্মী আব্দুস ছালামের পরিবারের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। এর আগে সকাল ৮টার দিকে জামায়াত আমির সড়কপথে কিশোরগঞ্জ শহরে পৌঁছান।

স্মরণসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. সামিউল হক ফারুকী, জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, কাপাসিয়ার নবনির্বাচিত এমপি সালাউদ্দিন আইয়ুবী এবং ঢাকা উত্তর মহানগর জামায়াতের মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট রোকন রেজা শেখ।

উল্লেখ্য, ৩ ফেব্রুয়ারি কটিয়াদী সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সেই জনসভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুস ছালাম (৬০) নামের এক কর্মী নিহত হন। এ ছাড়া ৮ ফেব্রুয়ারি ইটনা মিনি স্টেডিয়ামে আয়োজিত আরেকটি নির্বাচনী সমাবেশে যাওয়ার পথে স্ট্রোকে শাহ্ আলম (৫০) নামের এক সমর্থকের মৃত্যু হয়।

নতুন সরকারে কিশোরগঞ্জ পেতে পারে দুই মন্ত্রী

কিশোরগঞ্জ-৬ আসনে ১ লাখ ভোটের ব্যবধানে ধানের শীষের শরীফুল আলমের ভূমিধস জয়

৭৭ হাজার ভোটে ফজলুর রহমানের বিশাল জয়

কিশোরগঞ্জ-৬ আসনে বিপুল ব্যবধানে বিএনপির মো. শরীফুল আলম জয়ী

কিশোরগঞ্জে বিজিবির গাড়িতে হামলা

জাল ভোট দিতে এসে কারাগারে যুবক

যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে: ফজলুর রহমান

এজেন্ট সংখ্যা নিয়ে মতবিরোধ, ১৮ মিনিট দেরিতে ভোট গ্রহণ শুরু

কিশোরগঞ্জে ৬৭ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, থাকছে ৫ স্তরের নিরাপত্তাবলয়

একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে: ফজলুর রহমান