হোম > সারা দেশ > খুলনা

খুলনায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী নাদিম ও তার সহযোগী রানা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

র‍্যাবের অভিযানে গ্রেপ্তার নাদিম ও মাসুদ রানা। ছবি: আজকের পত্রিকা

খুলনার মহানগরীর চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ নাজিম ওরফে নাদিম এবং তার সহযোগী মাসুদ রানাকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৬-এর সিপিসি স্পেশাল কোম্পানির সদস্যরা। আজ শুক্রবার বেলা ১২টার দিকে মহানগরীর লবণচরা থানার ইসলামপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন– লবণচরা থানার আমতলা এলাকার শাহজাহানের ছেলে নাজিম ওরফে নাদিম (৩০) এবং ইসলামপাড়া এলাকার আবদুর রহমান মিয়াজির ছেলে মো. মাসুদ রানা (৩৭)।

র‍্যাব-৬ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১১টা ৫০ মিনিটে ইসলামপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী নাদিম ও রানাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর নাদিমের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘর থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড খালি কার্তুজ এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এসব অস্ত্র সাক্ষীদের সামনে আইনি প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

র‍্যাবের দাবি, গ্রেপ্তার নাদিম লবণচরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। তাদের দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। এরপর জব্দ বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও অন্য আলামতসহ তাদের লবণচরা থানায় হস্তান্তর করা হবে।

রান্নায় সবুজ হয়ে গেল গরুর মাংস: ল্যাব পরীক্ষার উদ্যোগ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের

খুবির দুটি ছাত্রী হলের ক্যানটিনে কোনো পুরুষ কর্মী কাজ করতে পারবেন না

খুলনার বটিয়াঘাটায় ইজিবাইকচালক রাজন হত্যায় গ্রেপ্তার যুবকের স্বীকারোক্তি

খুবি ছাত্রী হলে গোপন ক্যামেরায় ভিডিও ধারণ ক্যানটিন কর্মীর, উত্তাল বিশ্ববিদ্যালয়

খুলনায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক

খুলনায় পুকুরে ডুবে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলা: ১১ দিনেই ৩০ লাখ টাকার চারা বিক্রি

খুলনায় যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

খুলনায় আরএফএলের বিক্রয় প্রতিনিধির রক্তাক্ত মরদেহ উদ্ধার

৫ ও ১৫ আগস্ট ঘিরে নজরদারি বাড়িয়েছে কেএমপি