হোম > সারা দেশ > যশোর

চুল কেটে, মুখে কালি মেখে নারীকে নির্যাতন, গ্রেপ্তার ৪

­যশোর প্রতিনিধি

প্রতীকী ছবি

মধ্যবয়সী এক নারীর দুই হাত ওড়না দিয়ে বাঁধা। তাঁকে ঘিরে বেশ কয়েকজনের ভিড়। তাদের মধ্যে চারজন ওই নারীকে জাপটে ধরেছে এবং একজন কাঁচি দিয়ে চুল কাটছে। তখন ওই নারী চিৎকার করছেন। আর সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করছে কেউ কেউ।

যশোরের ঝিকরগাছায় এক নারীকে এভাবে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ভুক্তভোগী উপজেলার একটি গ্রামের বাসিন্দা। তিনি গত রোববার বেনেয়ালি গ্রামে তাঁর সাবেক পুত্রবধূকে দেখতে গিয়ে নির্যাতনের শিকার হন। চুল কেটে দেওয়ার পাশাপাশি তাঁকে মারধর ও মুখে কালি মাখিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী ঝিকরগাছা থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত চারজনকে গতকাল সোমবার গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন বনেয়ালি কলাবাগানপাড়ার শিমুল হোসেন, রনি বেগম, পদ্মপুকুরের শারমিন আক্তার রুমি ও রহিমা। গতকাল তাঁদের কারাগারে সোপর্দ করা হয়।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবলুর রহমান খান বলেন, ভিকটিম সাবেক পুত্রবধূ বীথিকে দেখতে তাঁর নতুন স্বামীর বাড়ি গিয়েছিলেন। বীথির স্বামী ও বাবার বাড়ির লোকজন আটকে রেখে ভিকটিমের মাথার চুল কেটে দেয়। এ সময় তাঁকে মারপিট করা হয়। এ ঘটনায় বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

খুলনায় ৪০০ টাকার জন্য কৃষক দল নেতার ইটের আঘাতে চায়ের দোকানির মৃত্যু

বর্জ্য ব্যবস্থাপনাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কেসিসি প্রশাসক মঞ্জু

সুন্দরবনে নানা ভাই বাহিনীর হাতে জিম্মি ৬ জেলেকে উদ্ধার

পেছনের কথা ভুলে গিয়ে আমরা সামনের দিকে এগোতে চাই: হুইপ বকুল

নবনিযুক্ত প্রশাসকের খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ

প্রধানমন্ত্রীর অনুদানের অর্থ পেলেন কেসিসির পরিচ্ছন্নতাকর্মীরা

কুয়েটের উপাচার্য হলেন সেই মাছুদ

খুলনায় ‘অস্ত্র প্রশিক্ষণ নেওয়ার’ সময় যুবক গুলিবিদ্ধ

খুলনায় যুবদল কর্মী রাসুকে গুলি করে হত্যা

ঈদে ছুটি কাটাবেন না পূর্ব সুন্দরবনের বনরক্ষীরা