হোম > সারা দেশ > খুলনা

দাকোপে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত এএসআইকে নেওয়া হলো ঢাকায়

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনার দাকোপ উপজেলার ডাকাতিয়া খালের ইজারাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত এএসআই আজাহার উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মঙ্গলবার ভোরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে এবং রাতেই দুই পক্ষের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোমবার দুপুরে দাকোপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে ডাকাতিয়া বিলের ইজারা ডাকা হয়। এ নিয়ে দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিচতলায় চালনা পৌর বিএনপির আহ্বায়ক মোজাফ্ফর হোসেন এবং খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাকিল আহমেদ দিলু তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁদের তর্ক হাতাহাতিতে রূপ নেয় এবং পরে তাঁরা সংঘর্ষে লিপ্ত হন।

সংঘর্ষে দাকোপ থানার এএসআই আজাহার উদ্দিনসহ পাঁচজন আহত হন। ইটের আঘাতে তাঁর মাথার হাড় ভেঙে যায়। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি দেখে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে মঙ্গলবার ভোরে তাঁকে ঢাকায় পাঠানো হয়। বাকি আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল সি) শফিকুর রহমান জানান, আহত এএসআই আজাহারের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় দাকোপ থানায় মামলা দায়ের করা হয়েছে এবং দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, সংঘর্ষের পর চালনা পৌরসভার ডাকবাংলো মোড় ও আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছেন এবং পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানান দাকোপ থানার ওসি সিরাজুল ইসলাম।

কোস্ট গার্ডের সঙ্গে ‘দুলাভাই বাহিনীর বন্দুকযুদ্ধ’, গুলিবিদ্ধ ৩ জনের একজন নিহত

গ্রাম থেকে শহরে আসা শিক্ষকদের পুনরায় গ্রামে পাঠানো হবে: শিক্ষামন্ত্রী

খুলনায় সন্ত্রাসী আশিক গ্রুপের ‘প্রধান শুটার’ পারভেজ গ্রেপ্তার

খুলনার ৫ শীর্ষ সন্ত্রাসী ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

অধীনস্থদের নিয়ে বিতর্কিত মন্তব্য: খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার স্ট্যান্ড রিলিজ

খুলনার লবণচরায় চিহ্নিত সন্ত্রাসী চ্যাগা সোহেল গ্রেপ্তার

যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষককে ডিসিপ্লিন থেকে অব্যাহতি, তদন্ত শুরু

গৃহকর্মীর ওপর নির্যাতনের ঘটনায় মামলা, স্ত্রীসহ এএসআই গ্রেপ্তার

তরকারি পুড়ে যাওয়ায় গৃহপরিচারিকাকে গরম কড়াইয়ের ছ্যাঁকা ও মারধর, অভিযুক্ত পুলিশ দম্পতি

খুলনায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে আহত ৮, কয়েক শিক্ষার্থী হাসপাতালে