হোম > সারা দেশ > মাগুরা

মাগুরায় আদালতের সামনে বিক্ষোভ, ধর্ষকদের পক্ষে আইনজীবী না দাঁড়ানোর দাবি

মাগুরা প্রতিনিধি 

মাগুরায় আদালতের সামনে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

শিশু ধর্ষণের ঘটনায় আসামিদের ফাঁসির দাবিতে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিক্ষোভ করা হচ্ছে। আজ রোববার সকালে জেলার ছাত্র-জনতা এই বিক্ষোভের আয়োজন করেছেন।

বিক্ষোভকারীরা ধর্ষণে জড়িত ব্যক্তিদের অবিলম্বে ফাঁসির দাবি জানিয়েছেন। তাঁরা বলেন, এ রকম পৈশাচিক ঘটনা থামাতে তাঁদের যেন দ্রুত ফাঁসি দেওয়া হয়। সেই সঙ্গে আসামিদের পক্ষে কোনো আইনজীবী যেন আদালতে না দাঁড়ান, সেই দাবিও জানিয়েছেন তাঁরা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী সাদিয়া খাতুন বলেন, বেলা সাড়ে ১১টা থেকে শহরের সড়কগুলো অচল করে দিয়েছেন ছাত্র-জনতা। অপরাধীদের ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।

মাগুরায় আদালতের সামনে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

এদিকে প্রধান গেট বন্ধ থাকলেও বিকল্প গেট দিয়ে বিচার ও সেবাপ্রার্থীরা সীমিতভাবে আদালতে যাতায়াত করতে পারছেন।

খুলনায় শেষ মুহূর্তে টুপি–আতরের দোকানে ভিড়

খুলনায় ৪০০ টাকার জন্য কৃষক দল নেতার ইটের আঘাতে চায়ের দোকানির মৃত্যু

বর্জ্য ব্যবস্থাপনাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কেসিসি প্রশাসক মঞ্জু

সুন্দরবনে নানা ভাই বাহিনীর হাতে জিম্মি ৬ জেলেকে উদ্ধার

পেছনের কথা ভুলে গিয়ে আমরা সামনের দিকে এগোতে চাই: হুইপ বকুল

নবনিযুক্ত প্রশাসকের খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ

প্রধানমন্ত্রীর অনুদানের অর্থ পেলেন কেসিসির পরিচ্ছন্নতাকর্মীরা

কুয়েটের উপাচার্য হলেন সেই মাছুদ

খুলনায় ‘অস্ত্র প্রশিক্ষণ নেওয়ার’ সময় যুবক গুলিবিদ্ধ

খুলনায় যুবদল কর্মী রাসুকে গুলি করে হত্যা