হোম > সারা দেশ > বাগেরহাট

কিশোর-কিশোরীর প্রেম, বিয়ে ঠেকিয়ে দিল পুলিশ

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী থানা-পুলিশ কৌশলে কিশোর-কিশোরীর বিয়ে ঠেকিয়ে দিয়েছে। আজ সোমবার বিকেল ৫টায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম কামরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন। কিশোরীর বাবা ও এলাকাবাসী পুলিশের এ ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন।

চিতলমারী থানার ওসি এএইচএম কামরুজ্জামান খান বলেন, উপজেলার শিবপুর গ্রামের নবম শ্রেণির ছাত্রীর বাবা গতকাল রোববার সন্ধ্যায় থানায় লিখিতভাবে জানান যে তাঁর মেয়ে এবং প্রতিবেশীর এসএসসি পরীক্ষার্থী ছেলে নিখোঁজ হয়েছে। ছেলের বাবা তাদের গোপনে বিয়ে দিতে চান। অভিযোগ পেয়ে ছেলের বাবাকে থানায় ডেকে আনা হয়। কয়েক ঘণ্টা পর দুই কিশোর-কিশোরীকেও থানায় হাজির করা হয়। তারা পরস্পরকে ভালোবাসার কথা জানায়। তখন তাদের বোঝানো হয় যে প্রাপ্তবয়স্ক হলে তারা বিয়ে করতে পারবে। এরপর স্ব-স্ব অভিভাবকের জিম্মায় দেওয়া হয়। 

ওই ছাত্রীর বাবা জানান, রোববার সকাল থেকে তারা দুজন নিখোঁজ ছিল। বিষয়টি স্থানীয় কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার নাহিদা ইয়াসমিনের মাধ্যমে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাকে জানানো হয়। 

মহিলাবিষয়ক কর্মকর্তার নির্দেশে আকাশ শ্রাবণ মহিলা উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা ছেলের বাড়িতে গিয়ে ছেলের বাবাকে বাল্যবিবাহ না দিতে অনুরোধ করেন। কিন্তু তিনি বলেন, ছেলে-মেয়ের সম্পর্কের ব্যাপারে তাঁর কিছুই জানা নেই। বাধ্য হয়ে সন্ধ্যা ৭টার দিকে থানা-পুলিশ জানায়। পরে পুলিশের উদ্যোগে এ বিয়ে ঠেকিয়ে দেওয়া হয়। 

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা