হোম > সারা দেশ > খুলনা

সাবেক স্ত্রীর অন্তরঙ্গ ছবি ফেসবুকে ভাইরাল, প্রাক্তন স্বামী গ্রেপ্তার

প্রতিনিধি, পাইকগাছা (খুলনা)

পাইকগাছায় একের পর এক সাইবার ক্রাইম বেড়েই চলেছে। গতকাল শুক্রবার সাবেক স্ত্রীর অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডিতে ছড়িয়ে দেওয়ায় প্রাক্তন স্বামী আবু সাঈদ বাপ্পি'কে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃত আবু সাঈদ বাপ্পি উপজেলার নোয়াকাটি গ্রামের মুজিবর শেখের ছেলে। 

মামলার বাদী ও মেয়ের বাবা সোহরাব শেখ বলেন, আমার মেয়ের সঙ্গে বাপ্পির ১৮ অক্টোবর ২০২০ তারিখে বিয়ে হয়। বিয়ের পর আমার মেয়ে জানতে পারে সে মাদকসেবী, চরিত্রহীন। একই সঙ্গে যৌতুকের জন্য চাপ দিত। তাই আমার মেয়ে গত ৩ জুলাই তাঁকে তালাক দেন। এরপর থেকে সে আমার মেয়েকে বিরক্ত করে আসছে। এমনকি স্বামী-স্ত্রী থাকা কালে অন্তরঙ্গ ছবি তাঁর নিজ ফোনে সাবেক স্ত্রীর নামে একটি ফেসবুক আইডি খুলে ছড়িয়ে দেয়। পরে বিষয়টি জানতে পেরে আবু সাঈদ বাপ্পিকে আসামি করে আমি পাইকগাছা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছি। 

সোহরাব শেখ আরও বলেন, মামলা করার পরপরই গতকাল সন্ধ্যা ৭টার দিকে বাপ্পিকে পুলিশ তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। 

পাইকগাছা থানার ওসি এজাদ শফি বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতকে জেলহাজতে পাঠানো হয়েছে। 

খুলনায় অপরাধ: পথে পথে চাঁদা, কথায় কথায় খুন

রিকশাচালককে অস্ত্রাঘাত করে ছিনতাই, যুবককে কুপিয়ে জখম

খুলনায় নদীর পাড়ে পড়ে ছিল দুই যুবকের গুলিবিদ্ধ লাশ

খুলনায় তাঁতী দল নেতা হত্যা: ছাত্রদল নেতাসহ ৫ জনের নামে মামলা, গ্রেপ্তার ১

খুলনায় তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা

খুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেপ্তার

খুলনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত

খুলনায় সভাস্থলে পৌঁছানোর আগে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ

খুলনায় ৬ কলেজের সবাই ফেল

খুলনায় সন্ত্রাসীদের চাঁদা দাবি ও হত্যার হুমকি, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে আত্মগোপনে ব্যবসায়ী