হোম > সারা দেশ > খাগড়াছড়ি

সাংবাদিক হত্যাচেষ্টায় সাবেক প্রতিমন্ত্রীসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা

খাগড়াছড়ি প্রতিনিধি 

খাগড়াছড়ি আদালত। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লকে হত্যাচেষ্টাসহ সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তার অভিযোগে মামলা হয়েছে। এতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১২০ জনকে আসামি করা হয়েছে।

প্রফুল্ল বাদী হয়ে আজ মঙ্গলবার খাগড়াছড়ি আমলি আদালতে মামলাটি করেন। আদালতের বিচারক তারেক আজিজ রায়হান এটি গ্রহণ করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলায় কুজেন্দ্র ছাড়াও আসামি করা হয়েছে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, মাইন উদ্দিন ভুটো, নুরুল ইসলাম, এম এফ রাব্বি, মোহাম্মদ মেহেদীন হাসান, রহিম মিয়া নাঈম ওরফে আরেফিন নাঈমকে।

বাদীর পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মো. আফছার হোসেন রনি। মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে খাগড়াছড়িতে ছাত্র-জনতার ওপর হামলার সংবাদ সংগ্রহের সময় সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্রের নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হামলায় চালায়। এতে প্রফুল্লসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। পরে প্রফুল্ল আওয়ামী লীগ শাসনামলের নানা সন্ত্রাস, দুর্নীতি ও অনিয়মের সংবাদ ধারাবাহিকভাবে প্রকাশ করলে কুজেন্দ্র ও তাঁর সহযোগীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রফুল্ল ছাড়াও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যের বিরুদ্ধে মানহানিকর পোস্ট দেন। এতে তাঁরা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হন।

সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মানিকছড়িতে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রক্রিয়াজাতের সংকটে মানিকছড়িতে সূর্যমুখী চাষে আগ্রহ কমছে কৃষকদের

আলুটিলা পর্যটনকেন্দ্র: ভাঙাচোরা সড়ক-সেতু, কমছে পর্যটক

খাগড়াছড়িতে বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া বিজয়ী

খাগড়াছড়িতে ভোট দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

খাগড়াছড়ির সাবেক মেয়র ঢাকায় গ্রেপ্তার

বিএনপির কেন্দ্রীয় নেতা সমীরণ দেওয়ানকে বহিষ্কার

খাগড়াছড়ি: তালাবদ্ধ কিডস জোন, বিনোদনবঞ্চিত শিশুরা

ইউপিডিএফের (গণতান্ত্রিক) কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে অন্যদের ব্রিফিং

হালদার উপশাখা থেকে বালু তোলায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা