হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়িতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি 

খাগড়াছড়িতে বৃক্ষমেলা শুরু। ছবি: আজকের পত্রিকা

বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র‍্যালি হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম।

এর আগে টাউন হল থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শাপলা চত্বর হয়ে আবার টাউন হলে গিয়ে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

র‍্যালি শেষে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার বেলুন উড়িয়ে উদ্বোধন শেষে অন্য অতিথিদের নিয়ে জেলা প্রশাসক ২৬টি স্টল পরিদর্শন করেন।

জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম বলেন, ‘সমাজের সব শ্রেণির মানুষের সচেতনতায় আমরা বৃক্ষ সংরক্ষণ করতে সক্ষম হব। প্রতিবছর যে পরিকল্পনা নিয়ে বৃক্ষ রোপণ করি, সেটিতেও সফল হব।’

এ সময় বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, জেলা সিভিল সার্জন মোহাম্মদ ছাবের, স্থানীয় সরকারের উপপরিচালক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, রেঞ্জ কর্মকর্তা এস এম মোশাররফ হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মোহাম্মদ বাছিরুল আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল উপস্থিত ছিলেন।

সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় সদর উপজেলার বিভিন্ন নার্সারি ও কৃষি গবেষণা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাবার, ঘর সাজানোর সামগ্রীসহ ২৬টি স্টল স্থান পায়।

নেচে-গেয়ে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই পালন

কাপ্তাই হ্রদে ভাসল ফুল, পাহাড়ে উৎসবের আমেজ

চেঙ্গী নদীতে ফুল ভাসিয়ে পাহাড়ে বিজু উৎসবের সূচনা

খাগড়াছড়িতে প্রবীণদের স্নান করিয়ে আশীর্বাদ নিলেন নবীনেরা

অবৈধ পাহাড় কাটা চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে: জেলা প্রশাসক

কর্মস্থল খাগড়াছড়ির পানছড়ি, চিকিৎসাসেবা দেন টাঙ্গাইলের ক্লিনিকে ক্লিনিকে

খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

গুইমারার কুকিছড়া এলাকায় সেনাবাহিনীর অভিযান: দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

পানছড়িতে তেল বিক্রি নিয়ে সংঘর্ষ, আহত ২

বৈসাবি উৎসবের হাওয়া পাহাড়ে