হোম > সারা দেশ > খাগড়াছড়ি

দীঘিনালায় বজ্রপাতে যুবকের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি 

প্রতীকী ছবি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বজ্রপাতে মো. শরীফ (২৫) নামের এক যুবক মারা গেছেন। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হাচিনসনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শরীফ কবাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব হাচিনসনপুর গ্রামের মো. নজরুল আনসারের ছেলে।

স্থানীয়রা জানায়, গরুকে ঘাস খেতে দিতে ঘরের বাইরে গেলে শরীফের ওপর বজ্রপাত হয়। ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. রঞ্জন বড়ুয়া জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, সুরতহাল শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান বলেন, সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

খাগড়াছড়িতে অসহায়-অসচ্ছলদের মাঝে সেনাবাহিনীর সহায়তা

পানছড়িতে ফুটপাত দখল করে ব্যবসা, দুর্ভোগে পথচারী

গণ-অভ্যুত্থানের কৃতিত্ব কারোর একার নয়: অনিন্দ্য ইসলাম

রামগড়ে ঢাকা-খাগড়াছড়ি মহাসড়কের পাশে মাটিধস, বড় দুর্ঘটনার আশঙ্কা

বন্যাকবলিত মানুষের পাশে সরকার সব সময় রয়েছে: প্রতিমন্ত্রী ইকবাল

৮১ লাখ টাকার সেতু চালুর মাস না পেরোতেই ঝুঁকিতে, সড়কে ভাঙন

খাগড়াছড়িতে ভারী বৃষ্টি কমলেও পাহাড় ভাঙছে, বাড়ছে শঙ্কা

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে সড়ক বিলীন

পাহাড়ি ঢলে ডুবে গেছে সাজেক সড়ক, আটকা ৫ শতাধিক পর্যটক

খাগড়াছড়ির রামগড়ে মাদরাসাছাত্রীকে ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ড