হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়িতে বাস উল্টে নিহত ২, আহত ১০

খাগড়াছড়ি প্রতিনিধি 

সাপমারা এলাকায় পাহাড় থেকে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় পাহাড়ের ঢাল দিয়ে নামার সময় শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে রাঙামাটির বাঘাইছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। দুর্ঘটনায় নিহত দুজন হলেন বাসের সুপারভাইজার অনিল চাকমা (৩৭) এবং যাত্রী আব্দুর রাজ্জাক সওদাগর (৬০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতিতে নামার সময় বাসটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই একজন নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। এই উদ্ধার অভিযানের সময় বাসের নিচ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।

আহত অন্তত ১০ জনকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছে।

বন্যার কারণে খাগড়াছড়িতে ৩ মাস ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় স্থগিত

খাগড়াছড়িতে অসহায়-অসচ্ছলদের মাঝে সেনাবাহিনীর সহায়তা

পানছড়িতে ফুটপাত দখল করে ব্যবসা, দুর্ভোগে পথচারী

গণ-অভ্যুত্থানের কৃতিত্ব কারোর একার নয়: অনিন্দ্য ইসলাম

রামগড়ে ঢাকা-খাগড়াছড়ি মহাসড়কের পাশে মাটিধস, বড় দুর্ঘটনার আশঙ্কা

বন্যাকবলিত মানুষের পাশে সরকার সব সময় রয়েছে: প্রতিমন্ত্রী ইকবাল

৮১ লাখ টাকার সেতু চালুর মাস না পেরোতেই ঝুঁকিতে, সড়কে ভাঙন

খাগড়াছড়িতে ভারী বৃষ্টি কমলেও পাহাড় ভাঙছে, বাড়ছে শঙ্কা

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে সড়ক বিলীন

পাহাড়ি ঢলে ডুবে গেছে সাজেক সড়ক, আটকা ৫ শতাধিক পর্যটক