হোম > সারা দেশ > খাগড়াছড়ি

রামগড়ে বজ্রপাতের শব্দে আতঙ্কিত হয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

বজ্রপাতের শব্দে আতঙ্কিত ও অসুস্থ শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়ির রামগড়ে লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজ সোমবার বিকেল ৪টার দিকে ক্লাস চলছিল খুদে শিক্ষার্থীদের। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয় স্কুলের পাশের একটি গাছে। এ সময় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের চিৎকার ও কান্নাকাটিতে এক অস্থির পরিবেশ তৈরি হয়।

অসুস্থ শিক্ষার্থীদের রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অভিভাবক ও শিক্ষকদের কাছে হস্তান্তর করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুরা সবাই আশঙ্কামুক্ত।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার আক্তার বলেন, বজ্রপাতের বিকট শব্দে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও শিক্ষকদের সহযোগিতায় তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক অন্তু বড়ুয়া বলেন, শিক্ষার্থীরা মূলত বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়ে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে অভিভাবক ও শিক্ষকদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন তারা সবাই ভালো আছে।

সাজেকে বাড়িতে ঢুকে গৃহবধূকে গুলি

মানিকছড়িতে এক রাতে ৪০০ ফুট বিদ্যুতের তার চুরি

খাগড়াছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল বিআরটিসি বাস

ভাঙনের ঝুঁকি রেখেই কোটি টাকার সড়কে চলছে কার্পেটিং

টানা অবরোধে স্থবির খাগড়াছড়ি, পর্যটন খাতে ধস

দ্রুতগতির প্রাইভেট কার দেখে সন্দেহ, ধাওয়া করে মিলল ৪০ কেজি গাঁজা

সাজেকে ফের সকাল-সন্ধ্যা অবরোধ, যান চলাচল বন্ধ

সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের গোলাগুলি

খাগড়াছড়িতে কঠিন চীবরদান, মাসব্যাপী উৎসব শুরু

লক্ষ্মীছড়িতে সেনা অভিযানে ৩০ লাখ টাকার কাঠ-বাঁশ জব্দ