হোম > সারা দেশ > জয়পুরহাট

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি 

প্রতীকী ছবি

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত এক বৃদ্ধ মারা গেছেন। আজ রোববার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার হাস্তাবসন্তপুর গ্রামের মাঠে জামতলী নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি আক্কেলপুর রেলওয়ে ষ্টেশন থেকে রেললাইনের উপর দিয়ে হেঁটে মাঠের দিকে যাচ্ছিলেন। এরপর তিনি জামতলী নামকস্থানে কিছুসময় অপেক্ষা করেন। এরপর চিলাহাটি থেকে ছেড়ে আসা আপ সীমান্ত আন্তঃনগর ট্রেন আসার সময় রেল লাইনে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর পরনে ছিল পাঞ্জাবি, লুঙ্গি, গামছা আর পায়ে জুতা।

প্রত্যক্ষদর্শী ফরিদা পারভীন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগর এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ওই বৃদ্ধ। তখন লোকজন থাকায় তিনি সেটা করতে পারেননি। এরপর তিনি আর একটু দুড়ে গিয়ে দাড়িয়ে থাকেন। ওই সময় আশেপাশে কোন লোকজন ছিল না। এরপর সীমান্ত আন্তঃনগর ট্রেন আসলে সে চলন্ত ট্রেনের নিচে মাথা দিতে গিয়ে পাদানীর সাথে ধাক্কা লেগে মাথা থেঁতলে ঘটনাস্থলেই মারা যান।

আক্কেলপুর রেলওয়ে ষ্টেশন মাষ্টার হাসিবুল হাসান বলেন, সীমান্ত ট্রেনের এক চালক আমাকে জানিয়েছেন রেল ষ্টেশনের দক্ষীণে এক ব্যক্তি ট্রেনের নিচে ঝাপ দিয়েছেন। তিনি ট্রেনের একদম পেছনের বগিতে মাথা দিতে গিয়ে ধাক্কা লাগে। পরে শুনি ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। বিষয়টি সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানায় খবর দেওয়া হয়েছে।

জয়পুরহাটে হামলার ৩১ দিন পর আহত পাম্প কর্মচারীর মৃত্যু, ময়নাতদন্ত চায় পুলিশ

জয়পুরহাটে মাদক মামলায় পলাতক আসামির যাবজ্জীবন ও ১০ বছরের কারাদণ্ড

জয়পুরহাটে মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় প্রতিবেশীর মৃত্যুদণ্ড

দিবালোকে বাড়ির সামনে থেকে গরু চুরি, গণপিটুনির পর পুলিশে দিল উত্তেজিত জনতা

জয়পুরহাটে বাস-ট্রেন সংঘর্ষ: ২০ বছর ধরে শোক আর যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন ভুক্তভোগীরা

দুই দাবিতে জয়পুরহাটে শাখা ডাকঘর কর্মচারীদের ধর্মঘট ও মানববন্ধন

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় নারীসহ নিহত ২

আক্কেলপুরে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলচালক নিহত

তালোড়া বাইগুনি খাল: খননে অনিয়ম, শ্রমিকের তালিকায় বিত্তবানেরা

১৭ বছর পর ছাত্রীনিবাসের নারী তত্ত্বাবধায়ককে হত্যার রায়, দারোয়ানের যাবজ্জীবন