হোম > সারা দেশ > জয়পুরহাট

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় রাইহান (৪২) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৮টার দিকে জয়পুরহাট সদর উপজেলার হারাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত রাইহান জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের রাংতা গ্রামের শুকুর আলীর ছেলে। 

জয়পুরহাট সদর থানার ওসি হুমায়ুন কবির স্থানীয়দের বরাত দিয়ে জানান, সোমবার রাত ৮টার দিকে সদর উপজেলার হারাইল বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার ওপরে একটি মোটরসাইকেলকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক নিহত হন। 

ওসি বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ

পাঁচবিবিতে অটোচালককে কুপিয়ে হত্যা, নিখোঁজ অটোরিকশা

দেশের সম্পদ শিল্প বিকাশে ভূমিকা রাখতে পারে: কর্মশালায় বক্তারা

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জয়পুরহাটে ৭৬৮ বোতল নিষিদ্ধ সিরাপ জব্দ

ক্ষেতলালে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা, ৪ জনকে জরিমানা

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: জয়পুরহাট সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন কালাই

পাঁচবিবিতে কৃষকের বাড়ি থেকে ৭৬ বস্তা সার জব্দ

বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্ব, বিএনপি নেতা ও তাঁর স্ত্রী ছুরিকাহত

যৌতুকের দাবিতে শরীরে ‘দাহ্য পদার্থ’ নিক্ষেপ, শিশুসন্তানকে নিয়ে বাঁচার আকুতি সাবেকুনের