হোম > সারা দেশ > জয়পুরহাট

জয়পুরহাটে যাত্রীবাহী বাস পুকুরে, আহত ১০

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে জেলার সদর উপজেলার শিমুলতলী বাজারের অদূরে ওয়াবদা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহতরা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নাকুড়গাছির আলেয়া (৬০), একই উপজেলার মাস্টাপাড়া মহল্লার লিটন (৪৩), কুয়াতপুরের সানোয়ার (৪০) ও দেলোয়ার হোসেন (২৭), পাঁচবিবি সদরের নাহিদা আক্তার (৪৫), জয়পুরহাট সদরের শান্তিনগর মহল্লার জান্নাতুল ফেরদৌস (২৪), জেলা সদরের শিমুলতলীর হালিমা (৩৫) ও হাবিবা (৩) এবং দিনাজপুরের বিরামপুর উপজেলার দক্ষিণ দাওয়াতপুর গ্রামের আরিফুল (১৮) ও আব্দুল আহাদ (২৩)। 
 
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুর্ঘটনার শিকার এবি ট্রাভেলসের যাত্রীবাহী বাসটি জেলার পাঁচবিবি উপজেলা থেকে জয়পুরহাটের দিকে আসছিল। পথে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা সৌমিক ট্রাভেলসের আরেকটি বাসের সঙ্গে এবি ট্রাভেলসের বাসটির সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। তখন দ্রুত পাশ কাটতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারান। এতে এবি ট্রাভেলসের যাত্রীবাহী বাসটি পাশে পুকুরে পড়ে যায়। 
 
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় কেউ নিহত হননি। আহত হয়েছেন অন্তত ৯ জন। পুলিশ ও ফায়ার সার্ভিস বিভাগ আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করে দিয়েছে।’

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ

পাঁচবিবিতে অটোচালককে কুপিয়ে হত্যা, নিখোঁজ অটোরিকশা

দেশের সম্পদ শিল্প বিকাশে ভূমিকা রাখতে পারে: কর্মশালায় বক্তারা

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জয়পুরহাটে ৭৬৮ বোতল নিষিদ্ধ সিরাপ জব্দ

ক্ষেতলালে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা, ৪ জনকে জরিমানা

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: জয়পুরহাট সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন কালাই

পাঁচবিবিতে কৃষকের বাড়ি থেকে ৭৬ বস্তা সার জব্দ

বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্ব, বিএনপি নেতা ও তাঁর স্ত্রী ছুরিকাহত

যৌতুকের দাবিতে শরীরে ‘দাহ্য পদার্থ’ নিক্ষেপ, শিশুসন্তানকে নিয়ে বাঁচার আকুতি সাবেকুনের