হোম > সারা দেশ > জয়পুরহাট

জয়পুরহাটে সাবেক এমপি স্বপন-দুদুসহ ৩২৮ জনের নামে মামলা

জয়পুরহাট প্রতিনিধি

ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলা অভিযোগে জয়পুরহাটে সাবেক এমপি সামছুল আলম দুদু–আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ ৩২৮ জনের নামে মামলা হয়েছে। গত মঙ্গলবার সদর থানায় মামলাটি দায়ের করা হলেও বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হয়। মামলায় অজ্ঞাত আরও ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করা হয়েছে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলায় জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে আসামিরা আগ্নেয়াস্ত্র, পেট্রল বোমা, ককটেল ও পিস্তল নিয়ে হামলার অভিযোগ আনা হয়। 

মামলার বাদী মিনকুল হোসেন নামে গুলিবিদ্ধ এক শিক্ষার্থী। তিনি সদর উপজেলার থিয়ট গ্রামের সিদ্দিক শেখের ছেলে। 

ওসি হুমায়ূন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘মিনকুল হোসেন নামে চোখে গুলিবিদ্ধ এক শিক্ষার্থী বাদী হয়ে ৩২৮ জনকে আসামি করে একটি মামলা দিয়েছেন। মামলাটি ইতিমধ্যে এজাহার হিসেবে নথিভুক্ত করা হয়েছে। বর্তমানে মামলাটির বিষয়ে তদন্ত চলছে।’

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ

পাঁচবিবিতে অটোচালককে কুপিয়ে হত্যা, নিখোঁজ অটোরিকশা

দেশের সম্পদ শিল্প বিকাশে ভূমিকা রাখতে পারে: কর্মশালায় বক্তারা

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জয়পুরহাটে ৭৬৮ বোতল নিষিদ্ধ সিরাপ জব্দ

ক্ষেতলালে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা, ৪ জনকে জরিমানা

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: জয়পুরহাট সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন কালাই

পাঁচবিবিতে কৃষকের বাড়ি থেকে ৭৬ বস্তা সার জব্দ

বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্ব, বিএনপি নেতা ও তাঁর স্ত্রী ছুরিকাহত

যৌতুকের দাবিতে শরীরে ‘দাহ্য পদার্থ’ নিক্ষেপ, শিশুসন্তানকে নিয়ে বাঁচার আকুতি সাবেকুনের