হোম > সারা দেশ > জয়পুরহাট

কালাইয়ে রাস্তার ধারে মিলল যুবকের মরদেহ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলায় মোহসিন আলী (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার করিমপুর ত্রিমুহনী বামনগ্রামের রাস্তার পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত যুবক কালাই উপজেলার জিন্দারপুরের বাখড়া বেলগাড়িয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি স্থানীয় বেলগাড়িয়া মণ্ডলপাড়া জামে মসজিদের ইমাম এবং প্রাইভেট টিউটর। 

নিহত মোহসিন আলীর বাবা মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল মঙ্গলবার সকালে টিউশনি করে বাসায় এসে দুপুরে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় আমার ছেলে। সচরাচর সে ছাত্রছাত্রীদের প্রাইভেট পড়িয়ে রাতে বাড়িতে ফেরে। কিন্তু কাল রাতে না ফেরায় আমরা তাঁর মোবাইল ফোনে কল করলেও সে রিসিভ করেনি। অবশেষে বুধবার সকালে ক্ষেতলাল-মোলামগাড়ী সড়কের পাশ তাঁর মরদেহ দেখতে পাই। আমি আমার সন্তানের হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’ 

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন আজকের পত্রিকাকে বলেন, বুধবার সকালে স্থানীদের সংবাদের ভিত্তিতে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত মোহসীন আলীর মাথার পেছনে ধারালো অস্ত্রের গভীর দুটি আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ট্রাকের ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে যাত্রী নিহত

জবাইয়ের পর গাভির পেটে মিলল মৃত বাছুর, ঝোপে ফেলে বিক্রি হচ্ছিল মাংস

মালিকদের বিরোধে বন্ধ গভীর নলকূপ, সেচসংকটে ২০০ বিঘা জমি

২৩ বছর পর হত্যা মামলার রায়, একজনের যাবজ্জীবন

পাঁচবিবিতে ৮৯ লাখ টাকার কষ্টিপাথরের ৩ মূর্তি উদ্ধার, আটক ২

সিঁথিতে সিঁদুর দিতে চাওয়ায় বিরোধ, সালিসে দুই পক্ষের সংঘর্ষ-ভাঙচুর-লুটপাট

থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় যুবক নিহত