হোম > সারা দেশ > জয়পুরহাট

জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সেতু সাহা (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ক্ষেতলাল উপজেলার বটতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সেতু সাহা বগুড়া জেলার ধুনট উপজেলার কলেজ পাড়া গ্রামের স্বপন সাহার ছেলে। তিনি বগুড়া আজিজুল হক কলেজের রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

ওসি জানান, সেতু বন্ধুর ফরম পূরণ করার জন্য তাঁকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে জয়পুরহাট সরকারি কলেজে যাচ্ছিলেন। পথে জয়পুরহাট ক্ষেতলাল সড়কের বটতলী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সেতু সাহার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে ট্রাকসহ চালক রাজু আলীকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।

সিঁথিতে সিঁদুর দিতে চাওয়ায় বিরোধ, সালিসে দুই পক্ষের সংঘর্ষ-ভাঙচুর-লুটপাট

থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ

পাঁচবিবিতে অটোচালককে কুপিয়ে হত্যা, নিখোঁজ অটোরিকশা

দেশের সম্পদ শিল্প বিকাশে ভূমিকা রাখতে পারে: কর্মশালায় বক্তারা

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জয়পুরহাটে ৭৬৮ বোতল নিষিদ্ধ সিরাপ জব্দ