হোম > সারা দেশ > জয়পুরহাট

বাবা-মায়ের ওপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে বাবা-মায়ের ওপর অভিমান করে রাইফা আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রী গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। আজ রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের মান্দাই গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত রাইফা আক্তার ওই গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে। সে মোসলেমগঞ্জ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। 

থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাবা-মায়ের ওপর অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে রাইফা। বিষয়টি তার মা বুঝতে পেরে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেও তার অবস্থার অবনতি হলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাবা-মায়ের ওপর অভিমান করে ওই কিশোরী আত্মহত্যা করেছে। আজ সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু করা হয়েছে।

ট্রাকের ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে যাত্রী নিহত

জবাইয়ের পর গাভির পেটে মিলল মৃত বাছুর, ঝোপে ফেলে বিক্রি হচ্ছিল মাংস

মালিকদের বিরোধে বন্ধ গভীর নলকূপ, সেচসংকটে ২০০ বিঘা জমি

২৩ বছর পর হত্যা মামলার রায়, একজনের যাবজ্জীবন

পাঁচবিবিতে ৮৯ লাখ টাকার কষ্টিপাথরের ৩ মূর্তি উদ্ধার, আটক ২

সিঁথিতে সিঁদুর দিতে চাওয়ায় বিরোধ, সালিসে দুই পক্ষের সংঘর্ষ-ভাঙচুর-লুটপাট

থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় যুবক নিহত