হোম > সারা দেশ > জয়পুরহাট

জয়পুরহাটে গুলিবিদ্ধ হয়ে বিজিবি সদস্যের মৃত্যু

জয়পুরহাট ও পাঁচবিবি প্রতিনিধি

জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত বিজিবি সদস্য নেপাল দাস (৩৫) ফরিদপুরের মধুখালী উপজেলার মেঘচামী গ্রামের নারায়ণ দাসের ছেলে। তিনি জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের পাঁচবিবি বিশেষ ক্যাম্পে কর্মরত সিপাহি ছিলেন। পাঁচবিবি বিশেষ ক্যাম্পের নায়েক সুবেদার মো. তোফাজ্জলও বিষয়টি নিশ্চিত করেন।

তবে তাঁর মৃত্যুর ব্যাপারে বিজিবির কোনো সদস্য বা কর্মকর্তা কেউ মুখ খুলতে চাননি।

আজ শুক্রবার সকালে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করতে নিষেধ করা হয়।

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক আজকের পত্রিকাকে বলেন, ‘গুলিবিদ্ধ বিজিবি সদস্যকে যখন হাসপাতালে আনা হয়, তখন জরুরি বিভাগের দায়িত্বে ছিলেন ডা. নুরুন্নবী। পরে তাঁর কাছ থেকে জানতে পারি, হাসপাতালে আনার অনেক আগেই মারা গেছেন ওই বিজিবি সদস্য।’

রাশেদ মোবারক আরও বলেন, ‘বিজিবি সদস্যের বুকে ও ডান হাতে জখমের চিহ্ন আছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’ 

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরি বিভাগের ভর্তি রেজিস্ট্রারে নিহত বিজিবি সদস্যের নাম লেখা রয়েছে—নেপাল দাস (৩৫)। ঠিকানা উল্লেখ রয়েছে—২০ বিজিবি, জয়পুরহাট। 

জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম সারোয়ার শুক্রবার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল কর্তৃপক্ষ লিখিতভাবে আমাদের বিজিবি সদস্য নিহতের বিষয়টি জানান। এর পরপরই রাত সাড়ে ১২টার দিকে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। তৈরি করা হয় লাশের সুরতহাল প্রতিবেদন। লাশের বুকে গুলির চিহ্ন পাওয়া গেছে। তবে বিকেল পর্যন্ত আমরা মৃত্যুর রহস্য উদ্‌ঘাটন করতে পারিনি। সকালেই সদর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।’

এদিকে ময়নাতদন্ত শেষে নেপালের মরদেহ বিজিবি ক্যাম্পে নেওয়া হয়। এ সময় বিজিবি সদস্যরা সাংবাদিকদের বলেন, পরে প্রেস ব্রিফিং করে বিষয়টি জানানো হবে।

পাঁচবিবিতে পূর্বশত্রুতার জেরে কৃষককে কুপিয়ে জখম

‘জয়পুরহাটে নতুন মেডিকেল কলেজ হবে, জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার’

ড্রেনেজ ব্যবস্থা ঠিক থাকলে আলুতে এত ক্ষতি হতো না: খাদ্য প্রতিমন্ত্রী

কাগজপত্র ছাড়া যানবাহনে জ্বালানি নয়

সততা ও দক্ষতার সঙ্গে কাজ করতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জয়পুরহাটের নান্দাইল দীঘি, বিলের ঘাট, শিশু উদ্যান পর্যটক বরণে প্রস্তুত

জয়পুরহাটে ছেলের হামলায় বাবা নিহত, আহত মা-বোন

জয়পুরহাটে শ্বাসরোধে নারীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

জয়পুরহাটে টিসিবির ডিলারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, ১২ বস্তা পণ্য জব্দ

ভাষা আন্দোলন থেকে চব্বিশের গণ-অভ্যুত্থান—সবই ছিল ন্যায়বিচার ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী