হোম > সারা দেশ > জয়পুরহাট

আওয়ামী লীগের চার নেতা–কর্মী গ্রেপ্তার

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে পৌর এলাকার কেশবপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার দুপুর ১২টায় তাঁদের জয়পুরহাট সদর থানায় পাঠানো হয়। তাঁদের জয়পুরহাট থানায় দায়ের করা রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আক্কেলপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমান (৭০), সাধারণ সম্পাদক আব্দুর রশিদ দেওয়ান (৬৩), সদস্য মুকুল মিয়া (৪০) ও রমজান আলী (৫০)। তাঁরা সবাই কেশবপুর এলাকার বাসিন্দা।

সিঁথিতে সিঁদুর দিতে চাওয়ায় বিরোধ, সালিসে দুই পক্ষের সংঘর্ষ-ভাঙচুর-লুটপাট

থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ

পাঁচবিবিতে অটোচালককে কুপিয়ে হত্যা, নিখোঁজ অটোরিকশা

দেশের সম্পদ শিল্প বিকাশে ভূমিকা রাখতে পারে: কর্মশালায় বক্তারা

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জয়পুরহাটে ৭৬৮ বোতল নিষিদ্ধ সিরাপ জব্দ