হোম > সারা দেশ > ঝিনাইদহ

পাওনা টাকা চাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ৫০

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহের শৈলকুপায় পাওনা টাকা চাওয়া নিয়ে গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার রয়েড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ওই গ্রামের ইউপি সদস্য আবু সালেহ মুসার সঙ্গে একই এলাকার মোকাদ্দেস হোসেনের সমর্থকদের বিরোধ চলছিল। গতকাল শুক্রবার রাতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মুসার সমর্থক আকমলের সঙ্গে মোকাদ্দেসের সমর্থক সুজনের কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঝিনাইদহের শৈলকুপায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

সংঘর্ষে রেজাউল ইসলাম, শরিফুল ইসলাম, গোলজার হোসেন, আজিজুল ইসলাম, সাদ্দাম হোসেন, আবু কালাম, পিকুল মণ্ডল, পরশ মোল্যা, সাইদুল ইসলাম, আব্বাস আলী, সাইদুর রহমান, হেলাল উদ্দিন, নাসিমা খাতুন, অমিত হোসেন, আলামিন হোসেন, মহিদুল ইসলাম, আজিজুল, কামরুল হোসেন, ওয়াজেদ আলী, হোসেন মোল্যা, জায়েদ হোসেন, আব্দুল মান্নান, নুরুল ইসলাম, মহিদুল মোল্যা, মাজিদুল মোল্যাসহ অন্তত ৫০ ব্যক্তি আহত হন।

এ বিষয়ে জানতে চাইলে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান আজকের পত্রিকাকে বলেন, শৈলকুপার রয়েড়া গ্রামে পাওনা টাকা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েক ব্যক্তি আহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঝিনাইদহে শ্বশুরবাড়িতে যুবকের ‘আত্মহত্যা’

ট্রেনের ধাক্কায় উল্টে গেল ‘লাটাহাম্বা’, চালক নিহত

ঝিনাইদহে নিহত কর্মীর লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, জামায়াতের দাবি স্ট্রোকে মৃত্যু

ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু

নারীদের দোয়া মাহফিলে হামলার অভিযোগ, সংঘর্ষে আহত ৮

ভিজিএফ চালের কার্ড নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০

ঝিনাইদহে মসজিদের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

ঝিনাইদহে নিরব হত্যা মামলার আসামিরা ৩ দিনের রিমান্ডে

প্রধানমন্ত্রীর সফলতা কামনায় পরাজিত এমপি প্রার্থীর ইফতার মাহফিল, ১৪৪ ধারা জারিতে পণ্ড

ফিলিং স্টেশনে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৩ বাসে আগুন, শ্রমিকদের মহাসড়ক অবরোধ