হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠিতে ব্যালটের ছবি তোলায় ভোটারকে জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি  

ব্যালটের ছবি তোলায় এক ভোটারকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

ঝালকাঠি-২ আসনে ভোটকেন্দ্রে গোপন কক্ষে সিল দেওয়া ব্যালটের ছবি তোলার দায়ে বিপ্লব দাস (৫৩) নামে এক ভোটারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজ বৃহস্পতিবার আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে ঝালকাঠি পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

বিপ্লব দাস ঝালকাঠি পৌরসভার কালীবাড়ি এলাকার মৃত ধীরেন্দ্রনাথ দাসের ছেলে।

জানা গেছে, ভোট গ্রহণের সময় গোপন কক্ষে সিল দেওয়া ব্যালটের ছবি তুলতে গেলে দায়িত্বরত কর্মকর্তারা বিপ্লব দাসকে আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে সাজা দেন।

নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ঝালকাঠি জেলার চারটি উপজেলায় ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। আজ সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত আচরণবিধি ও মোটরযান চলাচল-সংক্রান্ত নির্দেশনা ভঙ্গের দায়ে আটটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে আট ব্যক্তিকে মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন আজকের পত্রিকাকে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।

ঝালকাঠিতে জামায়াতের নির্বাচনী কার্যালয় ও সমর্থকদের দোকানে অগ্নিসংযোগ

দাঁড়িপাল্লার পক্ষে প্রচার করায় সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি: ডা. মিতু

সরকার গঠন করতে পারলে হাদি হত্যার বিচার বাংলার মাটিতেই করব: শফিকুর রহমান

ঝালকাঠিতে ধর্ষণ মামলায় বালিকা বিদ্যালয়ের ল্যাব অপারেটর গ্রেপ্তার

জামায়াতের ইশতেহারে ইসলাম নিয়ে স্পষ্ট অবস্থান নেই: সৈয়দ রেজাউল করীম

ঝালকাঠিতে যৌথ বাহিনীর অভিযানে স্বেচ্ছাসেবক দল নেতাসহ আটক ২

আইনজীবী পরিচয়ে প্রতারণা, এক ব্যক্তি আটক

দুটি কিডনিই বিকল কিশোর তামিমের, মা একটি দিতে চাইলেও নেই প্রতিস্থাপনের খরচ

ঝালকাঠিতে চোলাই মদসহ জিয়া মঞ্চের সাবেক নেতা গ্রেপ্তার

ঝালকাঠিতে সুগন্ধা নদীর তীর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার