হোম > সারা দেশ > ঝালকাঠি

অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ অফিসের অনিয়মের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হয় মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

তীব্র গরমের মধ্যে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, গ্রাহক হয়রানি ও বিদ্যুৎ অফিসের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচি থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, অনিয়মের তদন্ত এবং গ্রাহক হয়রানি বন্ধের দাবি জানানো হয়।

মানববন্ধনে সংগঠনটির নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নেন।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটির সভাপতি মো. উজ্জ্বল রহমান। বক্তব্য দেন যমুনা টেলিভিশনের ঝালকাঠি প্রতিনিধি দুলাল সাহা, দৈনিক দূরযাত্রার সম্পাদক ও ঝালকাঠি প্রেসক্লাবের সহ-সভাপতি জিয়াউল হাসান পলাশ, সাংবাদিক জহিরুল ইসলাম জলিল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, মানব কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, গত কয়েক সপ্তাহ ধরে ঝালকাঠি জেলাজুড়ে দিন-রাত ঘন ঘন লোডশেডিং চলায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মক ব্যাহত হচ্ছে। প্রচণ্ড গরমে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের পড়াশোনা, ব্যবসা-বাণিজ্য এবং বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের কার্যক্রমও বিদ্যুৎ বিভ্রাটে বিঘ্নিত হচ্ছে।

বক্তাদের অভিযোগ, বিদ্যুৎ সরবরাহের সংকটের পাশাপাশি স্থানীয় বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানি, প্রশাসনিক অনিয়ম এবং কথিত ‘ভূতুড়ে বিল’-সংক্রান্ত সমস্যা দীর্ঘদিন ধরে চলমান। এসব কারণে সাধারণ গ্রাহকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে।

মানববন্ধন থেকে অবিলম্বে ঘন ঘন লোডশেডিং বন্ধ করে ঝালকাঠিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত, বিদ্যুৎ বিভাগের অভিযোগকৃত অনিয়মের তদন্ত, গ্রাহক হয়রানি বন্ধ এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করার দাবি জানানো হয়।

বক্তারা বলেন, দ্রুত এসব সমস্যার কার্যকর সমাধানে উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

নলছিটিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৭ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

নলছিটিতে ডিবির অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ২

ঝালকাঠিতে বাসচাপায় স্কুলছাত্র নিহত

ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল

রাজাপুরে আগুনে পুড়ল কাপড়ের দোকান

ঐতিহ্য রক্ষার দাবিতে প্রতিবাদের মুখে ঝালকাঠির বারোচালা ভাঙা স্থগিত

ফেসবুক পোস্টে এনসিপি ঝালকাঠি আহ্বায়ক মাইনুল ইসলামের পদত্যাগের ঘোষণা

ঈদে কোটি টাকার গরু বিক্রির আশা গৃহবধূ ইলার

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ভেকুর ধাক্কায় ব্র্যাকের কর্মী নিহত