হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠিতে মা ইলিশ রক্ষার অভিযানে স্পিডবোট দুর্ঘটনা, ইউএনওসহ আহত ৯

ঝালকাঠি প্রতিনিধি

দুর্ঘটনায় আহত নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুণ্ডুকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

ঝালকাঠির সুগন্ধা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালানোর সময় স্পিডবোট দুর্ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুণ্ডুসহ ৯ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নলছিটি পৌর এলাকার অনুরাগে কংসার দিঘির পাড়সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁদের মধ্যে স্পিডবোটচালক মো. আশরাফুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে সুগন্ধা নদীতে অভিযান চালানো হচ্ছিল। ইউএনও প্রতীক কুমার কুণ্ডুর নেতৃত্বে অভিযানে প্রশাসনের কর্মকর্তা, আনসার সদস্য এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভলান্টিয়ার্স অব নলছিটি’র সদস্যরা অংশ নেন। তাঁরা স্পিডবোটে করে নদীতে টহল দিচ্ছিলেন।

অভিযান চলাকালে রাত সাড়ে ৮টার দিকে স্পিডবোটটির গিয়ারে ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে বোটটি নদীর তীরে ধাক্কা খেলে দুর্ঘটনা ঘটে। এতে ইউএনওসহ বোটে থাকা ৯ জন আহত হন।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা ইউএনও প্রতীক কুমার কুণ্ডুর মাথায় পাঁচটি সেলাই দেন। অন্য আহতদেরও চিকিৎসা দেওয়া হয়।

দুর্ঘটনায় আহত অন্য ব্যক্তিরা হলেন আনসার সদস্য জসিম ও রেজাউল এবং ‘ভলান্টিয়ার্স অব নলছিটি’র সদস্য শাহাদাত ফকির, জিসান, মিল্লাত, সিফাত ও রায়হান।

ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ঝালকাঠি কারাগারে অসুস্থ, হাসপাতালে নারী হাজতির মৃত্যু

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, জরিমানা

বিচারককে ধর্ষণ মামলার বাদী—‘আসামির সাজা হলে আমাকেও ফাঁসি দিতে হবে’

ঝালকাঠিতে ছাত্র-যুব প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার

ঘুষের অভিযোগ সাজিয়ে এএসআইকে ফাঁসানোর চেষ্টায় মামলা

ঝালকাঠির কৈখালী বাজারে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

পারিবারিক কলহের পর যুবকের মৃত্যু

ঝালকাঠিতে পুকুরে ডুবে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

দুর্নীতির কথা যেন কেউ চিন্তাও না করেন: গণপূর্ত প্রতিমন্ত্রী

‘জিও ব্যাগেরই দেখা নাই, বেড়িবাঁধের গল্পের তো খবরই নাই’: ডা. মনীষা চক্রবর্তী