হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠিতে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি

প্রতীকী ছবি

ঝালকাঠিতে ঘর থেকে ঝুলন্ত অবস্থায় কিশোর দাস (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন।

শনিবার (২৫ এপ্রিল) বেলা পৌনে ৩টার দিকে ঝালকাঠি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব চাঁদকাঠি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কিশোর ওই এলাকার ভাড়াটিয়া বাসিন্দা কৃষ্ণ দাসের ছেলে।

নিহত কিশোরের পরিবার জানায়, সদর হাসপাতালের পেছনের কুমারবাড়ি এলাকার এক নবম শ্রেণির শিক্ষার্থীর সঙ্গে কিশোরের সম্পর্ক নিয়ে সম্প্রতি দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে ওই কিশোরীর বড় বোনের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডাও হয়। এর পর থেকে কিশোর মানসিক চাপে ছিল বলে দাবি পরিবারের।

ঘটনার দিন সকালে কিশোর তার মায়ের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কথা-কাটাকাটি করে এবং দ্রুত বিয়ের জন্য চাপ দেয়। পরে তার মা বাজারে গেলে দুপুরের দিকে সে ঘরের আড়ায় রশি দিয়ে ঝুলে পড়ে।

স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুলতানা ছনিয়া জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

অভিযোগ অস্বীকার করে কিশোরীর বাবা বলেন, তাঁর মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করা হতো। তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না। কিশোরীর বড় বোনও একই দাবি করেন।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঝালকাঠি কারাগারে অসুস্থ, হাসপাতালে নারী হাজতির মৃত্যু

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, জরিমানা

বিচারককে ধর্ষণ মামলার বাদী—‘আসামির সাজা হলে আমাকেও ফাঁসি দিতে হবে’

ঝালকাঠিতে ছাত্র-যুব প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার

ঘুষের অভিযোগ সাজিয়ে এএসআইকে ফাঁসানোর চেষ্টায় মামলা

ঝালকাঠির কৈখালী বাজারে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

পারিবারিক কলহের পর যুবকের মৃত্যু

ঝালকাঠিতে পুকুরে ডুবে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

দুর্নীতির কথা যেন কেউ চিন্তাও না করেন: গণপূর্ত প্রতিমন্ত্রী

‘জিও ব্যাগেরই দেখা নাই, বেড়িবাঁধের গল্পের তো খবরই নাই’: ডা. মনীষা চক্রবর্তী