হোম > সারা দেশ > যশোর

জামায়াতের নারী কর্মীকে হেনস্তা, ছয়জনকে ৫০ হাজার টাকা জরিমানা

­যশোর প্রতিনিধি

চৌগাছায় ছয়জনকে ৫০ হাজার টাকা জরিমানা। ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছায় জামায়াতের নারী কর্মীদের হেনস্তার দুটি ঘটনায় ছয়জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে অব্যাহতি দেওয়া হয়।

আজ রোববার কমিটির চেয়ারম্যান সিনিয়র সিভিল জজ গোলাম রসুল এ-সংক্রান্ত পৃথক দুটি মামলায় সাতজনের সশরীরে হাজিরায় শুনানি শেষে এই রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন চৌগাছার ধুলিয়ানি ইউনিয়নের মুক্তারপুরের বাসিন্দা ইব্রাহিম হোসেন, শিমুল হোসেন ও কবির হোসেনকে ১০ হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। আরেক ঘটনায় হাকিমপুর ইউনিয়নের মাঠ চাকলা গ্রামের শাহাবদ্দীনকে ১০ হাজার টাকা, মুকুল ও মন্টু রহমানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

জানা যায়, ২ ফেব্রুয়ারি চৌগাছা উপজেলার মুক্তারপুর গ্রামের জামায়াতের নারী কর্মীরা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইতে জনৈক আইতাল হোসেন ও বাদলের বাড়িতে গেলে তাঁদের লাঞ্ছিত করে ধানের শীষ প্রতীকের কর্মী ইব্রাহিম হোসেন, লিয়াকত আলী, শিমুল হোসেন ও কবির হোসেন। এ সময় তাঁদের কাছ থেকে মোবাইল ফোন, খাতা ও কাগজপত্র কেড়ে নেন তাঁরা। অপর ঘটনাটি ঘটে চৌগাছায় উপজেলার মাঠ চাকলা গ্রামে।

বানরের খেলা দেখতে যাওয়ার সময় অটোরিকশাচাপায় শিশুর মৃত্যু

প্রতিবন্ধী স্বামীকে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

মনিরামপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু, স্ত্রী পুলিশি হেফাজতে

প্রভাতী ট্রেনসহ ছয় দফা দাবিতে এলাকাবাসীর যশোর রেলওয়ে জংশনে অবস্থান

ছয় মাসে ১৬ হত্যাকাণ্ড, বেড়েছে চাকুর ব্যবহার

ভারতে পাচার ৫০ বাংলাদেশিকে ট্রাভেল পারমিটে ফেরত

বিশ্বসেরা ফুটবলারদের জার্সি পেয়ে খুশি ওরা

কনস্টেবলের স্বপ্ন ছুঁয়ে ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম বাচ্চু

সুযোগ পেলেই ধাপে ধাপে জ্বালানির দাম কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

‘শুধু গাছ লাগালেই হবে না, এর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে’